শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় ২৮১ ইটভাটার ৯০টিই অনুমোদনহীন, ফসলি জমিতে জ্বলছে কাঠ আজ রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু কবি ও দর্শকপ্রিয় অভিনেতা রিফাত চৌধুরীর পাশে অভিনয়শিল্পী সংঘ শিল্পখাতে সোলারসহ বিকল্প জ্বালানি ব্যবস্থা রাখার তাগিদ রাষ্ট্রপতির ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন স্থানীয় সরকারের ৬ হাজার ৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে

মে দিবস উপলক্ষে গাজীপুর সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : সোমবার, ১ মে, ২০২৩
  • ১৩৯ বার

আজ পহেলা মে সকাল ১১টায় মহান মে দিবস-২০২৩ উপলক্ষে গাজীপুর সাংবাদিক ইউনিয়নের (জিইউজে) নিজস্ব কার্যালয়ে গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরামের সভাপতি ও পিপলস লাইফ এর সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া। জিইউজের সাধারণ সম্পাদক এম এ সালাম শান্ত’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সহ-সভাপতি মোতাহার হোসেন, ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতির সভাপতি মো. আল-মামুন।
প্রধান অতিথির বক্তব্যে আজিজুল ইসলাম ভূঁইয়া বলেন, সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় আরো বেশি সোচ্চার ও সচেতন হতে হবে। মে দিবসে এটাই হবে আমাদের অঙ্গীকার।
এছাড়া বক্তব্য রাখেন গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও দৈনিক মুক্ত বলাকার সম্পাদক মোঃ আলমগীর হোসেন , সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া , শ্রীপুর ইউনিট চিফ আলামিন, সদর ইউনিট চিফ মেহেদী হাসান বিপ্লব, কাপাসিয়া ইউনিট চিফ জাকির হোসেন কামাল ও গাজীপুর সাংবাদিক ইউনিয়ন সদস্য রাশেদ উল ইসলাম কমল প্রমুখ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories