মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম নির্ধারণের চেয়ে বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী গাজীপুরে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ: ভোগান্তিতে যাত্রীরা গুজব ছড়ানোর আগেই ঠেকাতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬ সর্বজনীন পেনশনে শরিয়াহ ভিত্তিক স্কিম, সংসদে যাচ্ছে বিল

১০ দিনে তিউনিসিয়া উপকূলে ২১০ অভিবাসীর মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ৭৬ বার

ইউরোপ যেতে গিয়ে তিউনিসিয়ার ভূমধ্যসাগর উপকূলে নৌকাডুবিতে গত ১০ দিনে অন্তত ২১০ অভিবাসীর মৃত্যু হয়েছে। শুক্রবার দেশটির কোস্টগার্ড আরও ৪১ জনের লাশ উদ্ধার করেছে। তারা সবাই তিউনিসিয়ার সমুদ্রসীমা দিয়ে ভূমধ্যসাগর পার হয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করছিল। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে আল-জাজিরা এমন তথ্য জানিয়েছে।এ বিষয়ে কোস্টগার্ড হুসেম এদিনি জেবাবলি বলেন, কয়েক দিন ধরে সাগরে থাকায় অভিবাসীদের লাশগুলো শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। তিনি আরও বলেন, এত অল্প সময়ে এত মানুষের মৃত্যু আগে দেখা যায়নি।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, অভিবাসনপ্রত্যাশীদের অধিকাংশ সাব-সাহারান আফ্রিকা, সিরিয়া ও সুদানের অধিবাসী। প্রতিবেশী দেশ লিবিয়া অভিবাসীবিরোধী অভিযান জোরদার করায় গত কয়েক মাস ধরে তিউনিসিয়া হয়ে অভিবাসনপ্রত্যাশীদের ইতালি যাওয়ার প্রবণতা বেড়েছে।এতে আরও বলা হয়, তিউনিসিয়া এই প্রবণতা রোধের চেষ্টা করছে। সেখানকার বেশ কয়েকটি মর্গে ধারণ ক্ষমতার চেয়ে বেশি লাশ রাখা আছে।গতকাল তিউনিসিয়ার বন্দরনগরী স্ফাক্সের বিচার বিভাগীয় কর্মকর্তা ফাউজি মাসমৌদি গণমাধ্যমকে বলেন, ‘গত মঙ্গলবার আমাদের হাতে ২০০-র বেশি লাশ ছিল। আমাদের হাসপাতালে ধারণক্ষমতার চেয়ে তা অনেক বেশি। এখানে স্বাস্থ্য সমস্যা সৃষ্টি হয়েছে।’তিনি আরও বলেন, ‘বহু লাশ উপকূলে আনা হচ্ছে। আমরা মৃতদের পরিচয় জানি না। এমনকি তারা কোন নৌকায় ছিলেন তাও জানি না। তবে লাশের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories