রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শস্য চুক্তি নিয়ে জাতিসংঘ প্রধান ও এরদোয়ানের ফোনালাপ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ৬৫ বার

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান শুক্রবার টেলিফোনে কৃষ্ণ সাগর দিয়ে খাদ্য শস্য রপ্তানির চুক্তি নিয়ে আলোচনা করেছেন।
জাতিসংঘ প্রধানের দপ্তরের দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘তারা ব্ল্যাক সি ইনিশিয়েটিভের কীভাবে উন্নতি ও মেয়াদ বাড়ানো যায় সে ব্যাপারে নিশ্চয়তা দেওয়ার বিষয়ে মতামত বিনিময় করেন।’
বিবৃতিতে বলা হয়, এ দুজন বিশ্ব বাজারে রাশিয়ার খাদ্য পণ্য ও সার রপ্তানি বিষয়ে মস্কো ও জাতিসংঘ সচিবালয়ের মধ্যে সমঝোতা স্মারক বাস্তবায়নের অগ্রগতি নিয়ে কথা বলেন।
২০২২সালের জুলাইয়ে ইউক্রেন সংকটের প্রেক্ষাপটে বিশ্ব বাজারে সরবরাহ নিশ্চিত করতে ইউক্রেন ও রাশিয়া থেকে খাদ্য শস্য এবং সার রপ্তানি বিষয়ে তুরস্ক ও জাতিসংঘের সহায়তায় ইস্তাম্বুলে মস্কো এবং কিয়েভ পৃথকভাবে একটি চুক্তি স্বাক্ষর করে।
প্রাথমিকভাবে করা ১২০ দিনের চুক্তিটি ২০২২ সালের নভেম্বরে ফের ১২০ দিনের জন্য বাড়ানো হয়।
চুক্তির অগ্রগতি ও মেয়াদ বাড়ানোর লক্ষে প্রস্তাবিত রূপরেখা তুলে ধরে গুতেরেস রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের কাছে একটি পত্র পাঠানোর পর মঙ্গলবার ক্রেমলিন বলেছে, ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে তা কৃষ্ণ সাগর দিয়ে শস্য রপ্তানি চুক্তির মেয়াদ বাড়ানোর পক্ষে সম্ভব না।
জাতিসংঘের ওই বিবৃতিতে আরও বলা হয়, ফোনালাপের সময় গুতেরেস ও এরদোয়ান সিরিয়া এবং সুদান পরিস্থিতি নিয়েও আলোচনা করে।
খবর সিনহুয়া

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories