বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ধীরাশ্রমে ট্রাকের ধাক্কায় গাজীপুরে অটোরিকশার ৩ যাত্রী নিহত রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ট্রেনের ভাড়া বাড়ানো হবে কি না সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া পারমাণবিক চুক্তি বিশ্বকে অস্থিতিশীল করছে : রাশিয়া

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ৭৭ বার

সম্প্রতি দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের পরমাণু সমঝোতার তীব্র সমালোচনা করেছে রাশিয়া। মস্কো জানিয়েছে, এই চুক্তি কোরীয় উপদ্বীপে ইতোমধ্যে বিদ্যমান উত্তেজনা বাড়িয়ে তুলবে এবং সমগ্র বিশ্বকে অস্থিতিশীল করে তুলবে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা শুক্রবার (২৮ এপ্রিল) মস্কোতে এক সংবাদ সম্মেলনে তার দেশের অবস্থান তুলে ধরেন।
জাখারোভা বলেন, ‘যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এমন কিছু সামরিক কর্মসূচি হাতে নিয়েছে যা বৈশ্বিক কৌশলগত স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ। বিশ্বের দেশগুলোর সামগ্রিক নিরাপত্তা বিঘ্নিত করে এমন কর্মসূচি থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি আমরা।’
প্রেস টিভির প্রতিবেদন বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল ‘ওয়াশিংটন ডিক্লারেশন’ নামে একটি পারমাণবিক চুক্তি স্বাক্ষরের দুই দিন পর রাশিয়ার এই সমালোচনা এলো। ওই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ায় পারমাণবিক অস্ত্রসজ্জিত সাবমেরিন মোতায়েন করবে।

কোরীয় উপদ্বীপে ইতোমধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং সেখানে মার্কিন সাবমেরিন মোতায়েন পরিস্থিতি আরও খারাপ করবে। ওয়াশিংটনের ঘোষণায় আরও বলা হয়েছে, মার্কিন যুদ্ধবিমানের পাশাপাশি কোরীয় উপদ্বীপে নিয়মিত টহল দেবে বিমানবাহী রণতরী।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল ‘ওয়াশিংটন ডিক্লারেশন’ নামে একটি পারমাণবিক চুক্তি স্বাক্ষর
এ বিষয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, পরিস্থিতিকে বিভ্রান্ত করতেই এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এটি আঞ্চলিক নিরাপত্তা ও বৈশ্বিক স্থিতিশীলতার ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে।
খবর প্রেস টিভি

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories