রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সৌদিতে এবার সামরিক পদেও নিয়োগ পাবেন নারীরা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ৭১ বার

সৌদি আরবে এখন থেকে পুরুষের পাশাপাশি নারীরাও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সামরিক খাতে চাকরির আবেদন করতে পারবেন।
সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে নারী ও পুরুষের আবেদন করার সুযোগ রেখেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
সৌদি সরকারি গণমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে এ খবর নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়েছে, গত মঙ্গলবার সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করে, পুরুষ ও নারী উভয়ের জন্য বিভিন্ন সামরিক চাকরির জন্য আবেদন করতে পারবেন। আগ্রহীদের জয়েন্ট মিলিটারি রিক্রুটমেন্ট কমান্ড ওয়েবসাইটের মাধ্যমে তাদের আবেদন জমা দিতে বলা হচ্ছে।
একটি উচ্চ বিদ্যালয় ডিপ্লোমা, একটি স্নাতক ডিগ্রি এবং একটি ডিপ্লোমা করা থাকলে আবেদনকারী প্রার্থী হিসেবে যোগ্য হবেন।
সৌদি আরব সামাজিক ও অর্থনৈতিক সংস্কারের একটি বিস্তৃত কর্মসূচির অংশ হিসেবে ২০১৯ সালে নারীদের সশস্ত্র বাহিনীতে যোগদানের অনুমতি দেয়। দেশটির সেনাবাহিনী, রয়্যাল সৌদি এয়ার ডিফেন্স, রয়্যাল সৌদি নেভি, রয়্যাল সৌদি স্ট্র্যাটেজিক মিসাইল ফোর্স এবং আর্মড ফোর্সেস মেডিকেল সার্ভিসে যোগদানের জন্য নারীদের অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছিল।
ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভিশন ২০৩০ উদ্যোগে পদক্ষেপটি নেওয়া হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories