সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে তুরস্ক নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, যাত্রাবিরতি ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর : মাহদী আমিন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংকটের কারণে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ৮১ বার

গত বছরগুলোর ধারাবাহিকতা ভেঙে এবার চারুকলা অনুষদভুক্ত চারুকলা ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তিযুদ্ধ।
আজ শনিবার বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে এ পরীক্ষা শুরু হয়। সেটি চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।
আবেদন কম থাকায় শুধু চারুকলা ইউনিটের পরীক্ষা ঢাকা কেন্দ্রে হচ্ছে। বাকি তিনটি ইউনিটের পরীক্ষা হবে বিভাগীয় শহরে।
অন্যান্য বছর চারুকলা ইউনিটের সাধারণ জ্ঞান ও অংকন পরীক্ষা আলাদা দিনে হলেও এবার দুই পরীক্ষাই একসঙ্গে নেয়া হচ্ছে।
এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসনসংখ্যা পাঁচ হাজার ৯৬৫। আর ভর্তির জন্য আবেদন জমা পড়ে ২ লাখ ৯৮ হাজার ৫০০টি।
চারুকলা ইউনিটে আসন রয়েছে ১৩০টি। আর এই ইউনিটে ভর্তির জন্য ৭ হাজার ৮৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন। সে হিসাবে এই ইউনিটে আসনপ্রতি লড়ছেন ৫৪ জন শিক্ষার্থী।
প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষার সময় দেড় ঘণ্টা। এর মধ্যে চারুকলা ইউনিট ছাড়া বাকি সব ইউনিটে ৬০ নম্বরের বহুনির্বাচনী ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। শুধু চারুকলা ইউনিটের পরীক্ষায় ৪০ নম্বরের বহুনির্বাচনী ও ৬০ নম্বরের অংকন পরীক্ষা থাকছে। এই ইউনিটে বহুনির্বাচনী পরীক্ষার জন্য ৩০ মিনিট ও অংকন পরীক্ষার জন্য ৬০ মিনিট সময় নির্ধারণ করা হয়।
অন্যান্য ইউনিটের বহুনির্বাচনী পরীক্ষার জন্য ৪৫ মিনিট ও লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় থাকবে।
ভর্তি পরীক্ষায় মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এর মধ্যে ভর্তি পরীক্ষায় ১০০ এবং এসএসসি বা সমমান ও উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষার ফলাফলের ওপর থাকবে ২০ নম্বর।
চারুকলা ইউনিটের পর আগামী ৬ মে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ১২ মে বিজ্ঞান এবং ১৩ মে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories