শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সিটি নির্বাচনে ইসির নির্দেশনা অনুযায়ী কাজ করবে পুলিশ: আইজিপি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ১৪১ বার

আসন্ন সিটি করেপারেশন নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের (ইসি) যে কোনো নির্দেশনা পালনে পুলিশ প্রস্তত রয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
তিনি বলেন, ‘পাঁচ সিটি নির্বাচনকে ঘিরে আলাদা কোনো চ্যালেঞ্জ দেখছে না পুলিশ। তবে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশের প্রস্তুতি রয়েছে।
হজরত শাহজালালের (র.) মাজার জিয়ারত শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাব আইজিপি এসব কথা বলেন।
পুলিশ প্রধান বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা নির্বাচন করে আসছি। নির্বাচন আয়োজনের জন্য পর্যাপ্ত অভিজ্ঞতা ও প্রশিক্ষণ পুলিশের আছে। নির্বাচনের সময় আমরা নির্বাচন কমিশনের অধীনে কাজ করে থাকি। নির্বাচন কমিশন আমাদের যে নির্দেশনা দেবে সে অনুযায়ী কাজ করবো।’
দরগাহ মসজিদে জুম্মার নামাজ পড়ে আইজিপি মাজার জিয়ারত করেন। এরপর তিনি নিজের মা ও বাবার কবর জিয়ারত করেন।
সিলেট রেঞ্জের ডিআইজি মো. মিজান শাফিউর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মো. ইলিয়াছ শরীফ, সিলেট জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) মুহাম্মদ আব্দুল ওয়াহাব, উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, সিলেটের সাবেক পিপি এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
এসএমপি অফিসার্স মেসে আইজিপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন ও জেলা প্রশাসক মো. মজিবর রহমান।
তিনদিনের সফরে আইজিপি পুলিশ অফিসার্স মেসের জন্য প্রস্তাবিত নতুন জায়গা পরিদর্শন, সিলেটে কর্মরত অফিসারদের সঙ্গে মতবিনিময়, নির্মাণাধীন ৭-এপিবিএন সিলেট পরিদর্শন, নির্মাণাধীন আরআরএফ পরিদর্শন এবং সিলেটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories