বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম নির্ধারণের চেয়ে বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী গাজীপুরে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ: ভোগান্তিতে যাত্রীরা গুজব ছড়ানোর আগেই ঠেকাতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬ সর্বজনীন পেনশনে শরিয়াহ ভিত্তিক স্কিম, সংসদে যাচ্ছে বিল

টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ১১১ বার

‘সেবাই আমাদের লক্ষ্য’ এই শ্লোগানকে সামনে রেখে টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে স্থানীয় দরিদ্র নারী পুরুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে টঙ্গীর উত্তর আরিচপুর হাফিজ উদ্দিন ব্যাপারী রোডের প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এসময় অর্ধ-শত দুঃস্থ মানুষের মাঝে সেমাই, চিনি, দুধসহ বিভিন্ন খাবার সামগ্রী বিতরন করা হয়।
টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সুজন সরোয়ারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আল আমিন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৬নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা ও টঙ্গী থানা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া, উপদেষ্টা অমল চন্দ্র ঘোষ, খোরশেদ আলম ও আনোয়ার হোসেন মাস্টার।
এছাড়াও উপস্থিত ছিলেন, টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আকন্দ, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রাজিব হাসান আকাশ, সাংগঠনিক সম্পাদক মোস্তাকিম খান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পলাশ মিয়া এবং বি এ রায়হান, মোস্তফা মিয়া, শাকিল আহমেদ, নুরুজ্জামান শেখ প্রমুখ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories