সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে তুরস্ক নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, যাত্রাবিরতি ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর : মাহদী আমিন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংকটের কারণে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

মঙ্গল শোভাযাত্রায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে: আইজিপি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ১২৬ বার

বাংলাদেশ পুলিশ আগামী জাতীয় নির্বাচনে যেকোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত রয়েছে। জাতীয় নির্বাচনসহ সব ধরনের নির্বাচনের অভিজ্ঞতার আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ নির্বাচন কমিশনের অধীনে যাবতীয় দায়িত্ব পালন করবে। বললেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বেলা ১১টায় রংপুর জেলা পুলিশ লাইন্সের মাল্টিপারপাস হলরুম (কল্যাণ ফান্ড) সেডের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আবদুল্লাহ আল মামুন বলেন, মঙ্গল শোভাযাত্রা হবে। এ নিয়ে কোনো হুমকি নেই, গুরুতর বিষয় হিসেবে দেখছি না। তারপরও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

আইজিপি বলেন, এখনও আমরা নিশ্চিত নই যে এগুলো জঙ্গি হামলা কিংবা অন্য কোনো কারণে হয়েছে কি না। বিষয়গুলো গুরুত্বপূর্ণভাবে খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ প্রধান বলেন, জঙ্গি দমনে বাংলাদেশ পুলিশের ভূমিকা সবসময় প্রশংসনীয়। আমরা জঙ্গি নিয়ন্ত্রণে আনতে পেরেছি। তারপরও পুলিশ আত্মতুষ্টিতে নেই। পুলিশ সবসময় সজাগ রয়েছে এ ব্যাপারে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories