শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

হলুদ সাংবাদিকতা রোধ করতে হবে:বেনজীর আহমেদ

সাভার প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ৭৭ বার

সমাজের ভাল কাজ করতে অনেক সময় লাগে। কিছু হলুদ সাংবাদিক আছে যারা একটি মিথ্যা সংবাদ লিখে সেই অর্জণকে পদ দলিত করে দেয়। এই হলুদ সাংবাদিকদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। বলেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় সংসদ সদস্য বেনজীর আহমদ।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ধামরাইয়ে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি কথা বলেন।

বেনজীর আহমদ বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যেক সাংবাদিকের পত্রিকার আইডি কার্ড সনাক্ত করেন। আমরা প্রয়োজনে পত্রিকার অফিসে কথা বলে এসমস্ত হলুদ সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

তিনি আরো বলেন, তিন ফসলি কৃষি জমির মাটি কেটে নেয়া হচ্ছে। এ ব্যাপারে নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ড ব্যবস্থা গ্রহন করবেন। কৃষি কর্মকর্তা এবছর যে পরিমানে অনাপাত্তি পত্র দিচ্ছেন? কেন দিচ্ছেন? জানাবেন। আগে এতো পরিমানে অনাপাত্তি পত্র দিতেন না।

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন, ধামরাই পৌরসভা মেয়র গোলাম কবীর, ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আতিকুর রহমান, কুশুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান নূরুসহ উপস্থিত ছিলেন ধামরাই উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories