গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৫৪ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক ইঞ্জিঃ এম এম হেলাল উদ্দিন।
৫৪ নং ওয়ার্ডবাসীকে সাথে নিয়ে পরিচ্ছন্ন ওয়ার্ড গঠন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ নিয়ন্ত্রণসহ রাস্তা, ড্রেনেজ ব্যবস্থা, বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে সকলের সহযোগীতা ও দোঁয়া চেয়ে ভোট প্রার্থনা করছেন এই শিক্ষানুরাগী।
তিনি বলেন, সমাজের একজন সেবক হিসেবে ওয়ার্ডবাসীর জন্য একাগ্রচিত্তে কাজ করতে চাই। সকলের সহযোগীতা, ভালবাসা ও সমর্থন নিয়ে একটি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত গঠন, পরিচ্ছন্ন স্মার্ট ওয়ার্ড প্রতিষ্টা করতে চাই। ইঞ্জিঃ এম এম হেলাল উদ্দিন স্থানীয় ৫৪নং ওয়ার্ডের সভ্রান্ত মুসলিম পরিবারের বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক প্রয়াত হাজী কছিমউদ্দিন মিয়ার কনিষ্ঠ পুত্র। তার বড় ভাই মো. আলাউদ্দিন মিয়া টঙ্গীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান টঙ্গী পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড গার্লস কলেজের অধ্যক্ষ। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে এবং আগামীর স্মার্ট এবং ক্লিন ওয়ার্ড গড়া বৃহৎ পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে উক্ত ওয়ার্ডে শিক্ষিত সমাজ গঠনের লক্ষে ইঞ্জিঃ এম এম হেলাল উদ্দিন প্রতিষ্ঠা করেছেন হাজী কছিমউদ্দিন পাবলিক স্কুল, হাজী কছিমউদ্দিন কমার্স কলেজ, উজানভানু কওমি মাদ্রাসা, গাজীপুর পাবলিক মহিলা কলেজ, গাজীপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং নর্দান বিজ্ঞান ও প্রযুক্তি ইন্সটিটিউট। এছাড়াও টঙ্গীস্থ বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় সক্রিয় ভূমিকা পালন করে আসছেন তিনি দীর্ঘদিন যাবৎ। জনকল্যাণের জন্য তিনি প্রতিষ্ঠা করেছেন হাজী কছিমউদ্দিন ফাউন্ডেশন। বর্তমানে তিনি টঙ্গী থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকাল থেকে অত্যন্ত সফলতার সাথে সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও তিনি দেশের সাংবাদিকদের শীর্ষ সংগঠন জাতীয় প্রেসক্লাবের সদস্য।

করোনাকালীন সময়ে ইঞ্জিঃ এম এম হেলাল উদ্দিনের নেতৃত্বে হাজী কছিমউদ্দিন ফাউন্ডেশনের মাধ্যমে ৩৫ জনের একটি সেচ্ছাসেবক দল নিয়ে আর্ত-মানবতার সেবায় এগিয়ে গিয়েছিলেন। টঙ্গী অঞ্চলের অসংখ্য অসহায়-দরিদ্র্ ও করোনায় ক্ষতিগ্রস্থ মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিয়েছেন ত্রাণ সামগ্রী, ঔষধ এবং রাতদিন জীবনের ঝুকি নিয়ে সেবা দিয়েছেন করোনা আক্রান্তদের। এছাড়াও মৃত্যুকে উপেক্ষা করে একঝাক নিবেদিত স্বেচ্ছাসেবককে সাথে নিয়ে করোনায় মৃত্যু হয়েছে এমন ১৩জনকে তিনি দাফনের ব্যবস্থা করেছেন। করোনা জয়ের উদ্যোগ টঙ্গীর সর্বস্তরের মানুষের কাছে প্রশংসিত । ইঞ্জি : এম এম হেলাল উদ্দিন একজন সফল করোনাযোদ্ধা হিসাবে স্বীকৃতি লাভ করেছেন। ইঞ্জিঃ এম এম হেলাল উদ্দিন আরো বলেন, কথায় নয় কাজে বাস্তবায়ন করতে চাই সামাজিক কর্মযজ্ঞ। মাদক, সন্ত্রাস ও অনিয়মের বিরুদ্ধে অঙ্গীকার নিয়েছি। এলাকায় দলীয় নেতাকর্মীসহ সর্বসাধারণের কাছে দোয়া ও সমর্থন চাই। তাদের মূল্যবান ভোটে যদি কাউন্সিলর হিসেবে নির্বাচিত হতে পারি, তাহলে সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার উন্নয়ন ধারাকে অব্যাহত রাখার মাধ্যমে ৫৪নং ওয়ার্ডকে মাদক, সন্ত্রাস ও দূর্নীতি মুক্ত এবং স্মার্ট, ক্লিন করে গড়ে তুলবো ইনশাআল্লাহ। গড়ে তুলবো একটি সুস্থ সুন্দর সমাজ ব্যবস্থা ।
Leave a Reply