মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে ইরান পারমাণবিক অস্ত্র সক্ষম হবে না: ট্রাম্প বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা গ্রহণযোগ্য কি না, স্পষ্ট করল ইরান পুলিশের পোশাকে ফের পরিবর্তন, ফিরছে গাঢ় নীল-অলিভ রং আহসান উল্লাহ মাস্টার হত্যা: আপিল শুনানি ২৮ এপ্রিল দেশে ১.২২ লাখ টন ডিজেল মজুত রয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরীক্ষাকেন্দ্রে ঘড়ি-বোর্ড নিতে না দেয়ায় অভিভাবকদের অসন্তোষ প্রশ্নফাঁস হয়নি, কঠোর নজরদারিতে চলবে পরবর্তী পরীক্ষা: শিক্ষামন্ত্রী চ্যাম্পিয়নস লিগের সম্ভাব্য বিজয়ী নিয়ে দু’মেরুতে আনচেলত্তি ও সুপার কম্পিউটার বাংলাদেশে গম পাচারের অভিযোগে অভিনেত্রী নুসরাতকে তলব

মাঝরাতে খাবার নিয়ে বঙ্গবাজারে যুব মহিলা লীগ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ৫৬ বার

রাজধানীর গুলিস্তানের বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের জন্য খাবার নিয়ে মাঝরাতে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের নেত্রীরা। মঙ্গলবার (৪ এপ্রিল) দিবাগত রাত ১টা নাগাদ দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বঙ্গবাজারে যান যুব মহিলা লীগের সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি। 

এ সময় বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, তাদের স্বজন ও নিরাপত্তাকর্মীসহ সংশ্লিষ্টদের মাঝে খাবার ও পানি বিতরণ করেন তিনি।আলেয়া সারোয়ার ডেইজি বলেন, নেত্রী আমাদের নির্দেশনা দিয়েছেন সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি সাহায্য করার জন্য। এখানে অনেকেই খাবার এবং পানির সমস্যায় আছেন। আমরা তাদের জন্য খাবার ও পানি নিয়ে এসেছি। দেওয়ার চেষ্টা করছি, যতটুকু পারি।তিনি বলেন, ‘আমাদের নেত্রী বলেছেন ওনার ওপর আস্থা রাখতে। এখানে জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ধৈর্য ধারণ করতে এবং নেত্রীর ওপর আস্থা রাখতে বলেছেন। তিনি পুরো বিষয়টি মনিটরিং করছেন এবং তিনি সারাক্ষণ খবরা-খবর নিচ্ছেন।’ডেইজি জানান, মঙ্গলবার সকাল থেকেই বঙ্গবাজার এলাকায় যুব মহিলা লীগের ঢাকা মহানগর দক্ষিণের নেত্রীরা অবস্থান করেছেন। রাত ২টায়ও তারা ক্ষতিগ্রস্ত ও আশপাশের মানুষের জন্য খাবারের ব্যবস্থা করেছেন। এ সময় যুব মহিলা লীগের পক্ষ থেকে দুই গাড়ি খাবার ও পানি বিতরণ করতে দেখা যায়। মূল ঘটনাস্থলে গাড়ি প্রবেশ করাতে না পারায় যুব মহিলা লীগের নেত্রীরা হাতে খাবার ও পানি নিয়ে হেঁটে হেঁটে তা বিতরণ করেন। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories