মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে ইরান পারমাণবিক অস্ত্র সক্ষম হবে না: ট্রাম্প বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা গ্রহণযোগ্য কি না, স্পষ্ট করল ইরান পুলিশের পোশাকে ফের পরিবর্তন, ফিরছে গাঢ় নীল-অলিভ রং আহসান উল্লাহ মাস্টার হত্যা: আপিল শুনানি ২৮ এপ্রিল দেশে ১.২২ লাখ টন ডিজেল মজুত রয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরীক্ষাকেন্দ্রে ঘড়ি-বোর্ড নিতে না দেয়ায় অভিভাবকদের অসন্তোষ প্রশ্নফাঁস হয়নি, কঠোর নজরদারিতে চলবে পরবর্তী পরীক্ষা: শিক্ষামন্ত্রী চ্যাম্পিয়নস লিগের সম্ভাব্য বিজয়ী নিয়ে দু’মেরুতে আনচেলত্তি ও সুপার কম্পিউটার বাংলাদেশে গম পাচারের অভিযোগে অভিনেত্রী নুসরাতকে তলব

নির্বাচনে প্রার্থিতা ঠেকাতেই এই মামলা : ট্রাম্প

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ৫২ বার

আসন্ন নির্বাচনে তার প্রার্থিতা ঠেকাতে ক্ষমতাসীন ডেমোক্রেটরা এই মামলা করেছে বলে অভিযোগ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গ্রেফতারের পর জামিনে মুক্ত হয়ে ফ্লোরিডা ফিরে সমর্থকদের উদ্দেশ্যে এ কথা জানান তিনি। জানান, দেশের স্বার্থে তিনি সব সময় সরব থাকবেন।
সাবেক পর্নো তারকাকে ঘুষ দেওয়ার মামলায় ফ্লোরিডা থেকে নিউইয়র্ক সিটিতে এসে শুনানিতে অংশ নেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুনানি শেষে আদালত চত্তর ছেড়ে তিনি আবারও ফ্লোরিডায় ফিরে যান।

পরে, মার-এ-লাগোর বাসভবন থেকে সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন তিনি। বলেন, ২০২৪ সালের নির্বাচনে তার প্রার্থিতা ঠেকাতে চায় ক্ষমতাসীন ডেমোক্রেটরা। তাই ভয় পেয়ে রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলা করা হয়েছে।
তার বিরুদ্ধে এ ফৌজদারী অভিযোগ দেশকে অপমান করার শামিল বলে মন্তব্য করেন ট্রাম্প।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রকে যারা ধ্বংস করতে চায়, তাদের হাত থেকে দেশকে রক্ষা করবেন তিনি। শুধু তাই নয়, নিজ বক্তব্যে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার কঠোর সমালোচনা করেন তিনি।
এরআগে, নিউইয়র্কের ম্যানহাটান ডিস্ট্রিক্ট আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করলে গ্রেফতার করা হয় ডোনাল্ড ট্রাম্পকে। পরে, পুলিশি হেফাজতে নিয়ে এক ঘন্টার বেশি শুনানী করা হয়।
শুনানিতে আনা সব অভিযোগ নাকচ করে নিজেকে নির্দোষ দাবি করেন ট্রাম্প। আদালত তার জামিন মঞ্জুর করে ডিসেম্বরের ৪ তারিখ মামলার পরবর্তী দিনক্ষণ নির্ধারণ করেন।
এদিকে, ডোনাল্ড ট্রাম্পকে ১ লাখ ২২ হাজার ডলার দেবেন সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস- এমন আদেশ দিয়েছেন লস অ্যাঞ্জেলেসের একটি আপিল আদালত। মিথ্যা অভিযোগে মামলা করার দায়ে আইনজীবীর খরচ বাবদ এ অর্থ ব্যয় করা হবে বলে জানানো হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories