মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে ইরান পারমাণবিক অস্ত্র সক্ষম হবে না: ট্রাম্প বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা গ্রহণযোগ্য কি না, স্পষ্ট করল ইরান পুলিশের পোশাকে ফের পরিবর্তন, ফিরছে গাঢ় নীল-অলিভ রং আহসান উল্লাহ মাস্টার হত্যা: আপিল শুনানি ২৮ এপ্রিল দেশে ১.২২ লাখ টন ডিজেল মজুত রয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরীক্ষাকেন্দ্রে ঘড়ি-বোর্ড নিতে না দেয়ায় অভিভাবকদের অসন্তোষ প্রশ্নফাঁস হয়নি, কঠোর নজরদারিতে চলবে পরবর্তী পরীক্ষা: শিক্ষামন্ত্রী চ্যাম্পিয়নস লিগের সম্ভাব্য বিজয়ী নিয়ে দু’মেরুতে আনচেলত্তি ও সুপার কম্পিউটার বাংলাদেশে গম পাচারের অভিযোগে অভিনেত্রী নুসরাতকে তলব

জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ নৌ মহড়া

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ৪৭ বার

পূর্ব চীন সাগরে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর সঙ্গে দুই দিনের যৌথ মহড়া শেষ করেছে জাপান। দেশটির নৌ আতœরক্ষা বাহিনী বা এমএসডিএফের বরাত দিয়ে এ তথ্য জানায় জাপান টাইমস।
এমএসডিএফ জানিয়েছে, পারমাণবিক অস্ত্রে সজ্জিত মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস নিমিৎজ’ এবং জাপান ও দক্ষিণ কোরিয়ার ডেস্ট্রয়ারসহ মোট আটটি জাহাজ সোমবার (৩ এপ্রিল) ও মঙ্গলবার (৪ এপ্রিল) এই মহড়ায় অংশ নিয়েছে।
এই জাহাজগুলো সাবমেরিন বিরোধী কৌশল এবং অন্যান্য পরিকল্পিত কৌশল অনুশীলন করেছিল বলে জানা গেছে। এমএসডিএফ কিছু ছবি প্রকাশ করেছে, যেখানে এই তিন দেশের জাহাজকে নিমিট্যের চারপাশে লাইনে চলতে দেখা যায়।
এদিকে সেপ্টেম্বরের পর এটিই ছিল যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী নিয়ে প্রথম ত্রিপক্ষীয় নৌ মহড়া। এমএসডিএফ জানিয়েছে, জাপান-মার্কিন জোটের প্রতিরোধ ক্ষমতা জোরদার করা এবং জাপান, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে নিরাপত্তা সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে এই মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বিশ্লেষকরা জানিয়েছেন, উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এবং আঞ্চলিক জলসীমায় চীনের ক্রমবর্ধমান তৎপরতার মধ্যে ত্রিপক্ষীয় সহযোগিতা প্রদর্শনের জন্য এই মহড়ার পরিকল্পনা করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories