বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম নির্ধারণের চেয়ে বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী গাজীপুরে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ: ভোগান্তিতে যাত্রীরা গুজব ছড়ানোর আগেই ঠেকাতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬ সর্বজনীন পেনশনে শরিয়াহ ভিত্তিক স্কিম, সংসদে যাচ্ছে বিল

অগ্নিকাণ্ডে যেসব পরিবার নিঃস্ব হয়ে গেছে, তাদের অন্তত ঈদের বাজার করে দিতে চাই: তাসরিফ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ৬৬ বার

সংগীতশিল্পী হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত ছিলেন তাসরিফ। তবে তিনি ব্যাপক পরিচিতি পান ২০২২ সালে সিলেটের বন্যাদুর্গত বিপর্যস্ত মানুষদের জন্য আর্থিক সহায়তা চেয়ে ফেসবুকে লাইভ করে। সেই লাইভ মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।ওই সময় কোটি টাকার বেশি ফান্ড সংগ্রহ করে মানুষের পাশে দাঁড়িয়ে আলোচনায় আসেন তাসরিফ। এবার আরও একটি মহৎ উদ্যোগ নেয়ার কথা জানালেন তরুণ এই সংগীতশিল্পী। জানালেন, বঙ্গবাজারের আগুনের ঘটনায় যেসব পরিবার নিঃস্ব হয়ে গেছে, সবার সহযোগিতা নিয়ে তাদের পাশে দাঁড়াতে চান তিনি।8মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এক ফেসবুকে লাইভে এসে উদ্যোগের কথা জানান তাসরিফ। লাইভে তিনি জানান, বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় যেসব পরিবার একদমই নিঃস্ব হয়ে গেছেন, তাদের একটা তালিকা করে যতটুকু পারা যায় সাহায্য করবেন। এ জন্য সবার সহযোগিতা দরকার।সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, বড় আকারে না হলেও এক হাজার পরিবারকে অন্তত ঈদের বাজারও করে দিতে চাই।

লাইভটি শুরু আগে এর ক্যাপশনে তিনি লেখেন, ‘বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে যেসব পরিবার নিঃস্ব হয়ে গেছে, আমরা তাদের পাশে দাঁড়াতে চাই। ওরা আমাদেরই মানুষ। তাদের ক্ষতির তুলনায় হয়ত অনেক বড় কিছু আমরা করতে পারবো না, তবে যতটুকুই সম্ভব ততটুকু তো করতে পারি। সবাই যার যার যায়গা থেকে এগিয়ে আসলে মানুষ গুলোর কিছুটা হলেও উপকার হবে হয়ত।’রাজধানীর বঙ্গবাজার মার্কেটের আগুন দীর্ঘ প্রায় সাড়ে ৬ ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া শাখার কর্মকর্তা শাহজাহান শিকদার। মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে লাগা আগুন বেলা ১২টা ৩৬ মিনিটে নিয়ন্ত্রণে আসে।ফায়ার সার্ভিসের মোট ৫০ ইউনিট ও সেনাবাহিনীর একটি সম্মিলিত সাহায্যকারী দলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এরই মাঝে মার্কেটের প্রায় পাঁচ হাজার দোকান পুড়ে যায়। এতে ঈদের আগে ব্যাপক ক্ষতির মুখে পড়লেন ব্যবসায়ীরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories