মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে ইরান পারমাণবিক অস্ত্র সক্ষম হবে না: ট্রাম্প বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা গ্রহণযোগ্য কি না, স্পষ্ট করল ইরান পুলিশের পোশাকে ফের পরিবর্তন, ফিরছে গাঢ় নীল-অলিভ রং আহসান উল্লাহ মাস্টার হত্যা: আপিল শুনানি ২৮ এপ্রিল দেশে ১.২২ লাখ টন ডিজেল মজুত রয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরীক্ষাকেন্দ্রে ঘড়ি-বোর্ড নিতে না দেয়ায় অভিভাবকদের অসন্তোষ প্রশ্নফাঁস হয়নি, কঠোর নজরদারিতে চলবে পরবর্তী পরীক্ষা: শিক্ষামন্ত্রী চ্যাম্পিয়নস লিগের সম্ভাব্য বিজয়ী নিয়ে দু’মেরুতে আনচেলত্তি ও সুপার কম্পিউটার বাংলাদেশে গম পাচারের অভিযোগে অভিনেত্রী নুসরাতকে তলব

পাঁচ সিটিতে ইভিএম নিয়ে সিদ্ধান্ত আজ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ৬২ বার

দেশের পাঁচটি সিটি কর্পোরেশন (গাজীপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট) নির্বাচন নিয়ে বৈঠক আজ (০৩ এপ্রিল) অনুষ্ঠিত হবে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
বৈঠকের আলোচ্য সূচিতে রয়েছে, পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচন, সংসদ নির্বাচনে ইভিএম-এর ব্যবহার, সাংবাদিক ও গণমাধ্যকর্মীদের জন্য নীতিমালা, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির (বিএমটিএফ) সঙ্গে চুক্তি অনুমোদন ও বিবিধ।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, পাঁচ সিটির মধ্যে গাজীপুর সিটি নির্বাচন প্রথমে হতে পারে। এক্ষেত্রে এ নির্বাচনের দিন সোমবারের বৈঠকে চূড়ান্ত হতে পারে।
এদিকে, ইভিএম মেরামতের জন্য সরকারের কাছে টাকা চেয়েছে ইসি। ইসির চাহিদা মোতাবেক অর্থ পাওয়া সাপেক্ষে নির্ভর করছে সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের ভবিষ্যৎ। আজকের বৈঠকে এ বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories