শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জেসিসি নির্বাচন ॥ মেয়র পদে প্রার্থী আ. লীগের মনোনয়ন চেয়ে মেজবাহ উদ্দিন সরকার এর ১৫ দফা প্রস্তাবনা পেশ

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ৭৩ বার

স্মার্ট গাজীপুর সিটি গড়ে তোলার অঙ্গীকার নিয়ে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে ১৫ দফা নির্বাচনী প্রস্তাবনা ঘোষণা করেছেন শিল্প উদ্যক্তা মো. মেজবাহ উদ্দিন সরকার রুবেল।
মেজবাহ উদ্দিন সরকার রুবেল আওয়ামী লীগের কোন পদে না থেকেও দলের মনোনয়ন চেয়েছেন। এর আগে ২০১৩ সালে তিনি গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন।
বুধবার (২২ মার্চ) সকালে গাজীপুর মহানগরীর টঙ্গীতে একটি কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনে মেজবাহ উদ্দিন সরকার রুবেল তার ১৫ দফা প্রস্তাবনা তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন- সাংবাদিক মাহবুবুর রহমান আরিয়ান, ব্যবসায়ী মনির হোসেন, আশরাফুল ইসলাম, ওমর আলী, ফারুক হোসেন, জয়নাল আবেদীন, নুরুল ইসলাম, হাসান আলী, সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত।
১৫ দফার উল্লেখযোগ্য প্রস্তাবনাগুলো হলো- নগরবাসীর জন্য রাস্তার যানজট মুক্ত করা, প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ান ওয়ে রোড সিস্টেম চালু কর, মশা নিধন করা, ড্রেনেজ ব্যবস্থা সচল করা এবং নতুন নতুন পয়েন্টে ড্রেনেজ ব্যবস্থা তৈরি করা, নগরীর সমস্ত রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন করা, প্রত্যেকটি সেক্টরে অনলাইন সিস্টেম সচল করা, নগরীর শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করা, নগরীর প্রত্যেকটি খেলার মাঠ সংস্কার করা এবং গুরুত্বপূর্ণ জায়গায় খেলার নতুন মাঠ তৈরি করা, নগরীর প্রত্যেকটি স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, ঈদগা মাঠ কবরস্থান প্রত্যেকটি সেক্টরে উন্নতি সাধন করা, বর্তমান সরকারের সিটিতে উন্নয়নের যে রোড ম্যাপ আছে তা বাস্তবায়ন করা, গাজীপুর সিটির প্রত্যেকটি সেক্টরে জনসাধারণের জীবনমান উন্নয়নের জন্য যা যা বাস্তবায়ন করা দরকার ঠিক তাই বাস্তবায়ন করা, খেলাধুলার প্রত্যেকটি সেক্টরে উন্নতি সাধন করা, সমগ্র সিটিকে সিসি ক্যামেরার আওতায় আনা ও গাজীপুর সিটিকে স্মার্ট বাংলাদেশের স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার জন্য যা যা করণীয় তাই বাস্তবায়ন করা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories