সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :

গাজীপুরে শিশু বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ৭৬ বার

গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে সোমবার বিকেলে টঙ্গী আরবান প্রোগ্রামের সহযোগিতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র ব্যবস্থাপনায় ‘শিশুদের জন্য চাই স্বাস্থ্যসম্মত নিরাপদ নগরী’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের টঙ্গী আরবানের ম্যানেজার সুব্রত রোজারিওর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক মো: আনিসুর রহমান।
গাজীপুরের সংবাদকর্মীদের সাথে মতবিনিময়ে বক্তব্য রাখেন- ওয়াার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার লরেন্স পলিয়া ও অ্যাডভোকেসি কো-অর্ডিনেটর মীর রেজাউল করিম শামীম সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন সজিব, প্রমুখ।
এ ছাড়া মতবিনিময় সভায় উন্মুক্ত পর্বে স্থানীয় সাংবাদিকরা আলোচনায় অংশ নেন। এ সময় ওয়াল্ডভশিন কর্তৃপক্ষ তাদের অতিত ও বর্তমানের বিভিন্ন কার্যক্রম নিয়ে চিত্র প্রর্দশনী বিস্তার আলোচনা করেন।
প্রধান অতিথি বলেন, গাজীপুরে সকলের ভালোবাসায় ও প্রচেষ্টায় এই শহর হবে গ্রীন ও ক্লিন সিটি। যেখানে আগামীদিনের শিশুরা পাবে বাসযোগ্য শহর। শিশুদের জন্য থাকবে সকল ধরণের সুযোগ সুবিধা। শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তাদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকারসহ সকলের দায়-দায়িত্ব রয়েছে। তিনি বলেন-পথ শিশুসহ সকল শিশুদের কল্যাণে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ব্যাপক কাজ করে চলেছে।
এ ছাড়া আরোও উপস্থিত ছিলেন গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ খায়রুল ইসলাম, সাধারণত সম্পাদক মোঃ মনিরুজ্জামান, টঙ্গী থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভুইয়া, সাংগঠনিক সম্পাদক মৃণাল চৌধুরী সৈকত, টঙ্গী প্রেস ক্লাবের একাংশের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, যুগ্ম সম্পাদক রেজাউল কবির রাজিব, সহ টঙ্গী ও গাজীপুরের শতাধিক সাংবাদিক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories