গত ২৪ ঘণ্টায় করোনায় সাতজন ও উপসর্গে সাতজন মারা গেছে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে।
করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলো- ময়য়মনসিংহ জেলার সদর উপজেলার তাসলিমা (২৮), ত্রিশালের সুরুজ আলী (৫০), জামালপুরের সরিষাবাড়ি উপজেলার সেলিনা (৫০) ও সদর উপজেলার আজিজুন নাহার (৩২), শেরপুর সদর উপজেলার হানিফ মিয়া (৬০), নেত্রকোনার সদর উপজেলার প্রীতিলতা (৮৫) ও গাজীপুর শ্রীপুরের কোহিনুর (৩৮) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
শুক্রবার (২ জুলাই) হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, করোনা ইউনিটে উপসর্গ নিয়ে ময়মনসিংহ নগরীর বিসুতুপ সাহা (৬৮) ও মোস্তাফিজুর রহমান (৬৫), ফুলবাড়িয়ার নাসিমা (৩৫), সদর উপজেলার আব্দুল মতিন (৫৮) ও আব্দুস সামাদ (৪৫), যশোরের জুলফিকার আলী (৮২) এবং শেরপুর সদর উপজেলার আব্দুল জলিল (৭৫) মারা গেছেন।
ডা. মহিউদ্দিন খান মুন অারো বলেন, হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে ১৩ জনসহ ২৩৮ জন রোগী চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ৪২ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন।
এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৬২১ নমুনা পরীক্ষা করে নতুন শনাক্ত হয়েছেন ১৪৭ জন।
Leave a Reply