শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

হায়দরাবাদে বহুতল ভবনে আগুন, ৬ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ৫৯ বার

ভারতে আবার বহুতল ভবনে আগুন। এবার হায়দরাবাদে। এ ঘটনায় দুই নারীসহ ছয়জনের মৃত্যু হয়েছে। ছয়জন অসুস্থ হাসপাতালে ভর্তি।হায়দরাবাদের এই বহুতল বাড়ির নাম স্বপ্নলোক কমপ্লেক্স। সেখানেই পাঁচতলায় আগুন লাগে। এই বাণিজ্যিক কমপ্লেক্সের পাঁচতলায় একটি মার্কেটিং সংস্থার অফিস ছিল। সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ আগুন লাগে।

দমকলের দশটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে প্রবল ধোঁয়ায় অনেকে অসুস্থ হয়ে পড়েন। মোট ১২ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে দুই নারী-সহ ছয়জনের মৃত্যু হয়েছে।মধ্যরাতের পর আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো ধোঁয়া বের হচ্ছে। দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, ধোঁয়া বন্ধ হতে আরও কিছুটা সময় লাগবে।এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। তবে আগুনের কারণ জানার জন্য তদন্ত শুরু হয়েছে।মাস দুয়েক আগে সেকেন্দ্রাবাদে একটি বহুতলে আগুন লেগে দুজন মারা গেছিলেন। তারপর আবার বহুতলে আগুন লাগল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories