রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন সবার আগে বাংলাদেশ গড়তে মানসম্মত শিক্ষার বাংলাদেশ হতে হবে জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সরকার সহযোগিতা করবে: রাশেদ খাঁন হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু শরতের কাশফুলে অপরূপ নন্দীগ্রামের কাশবন মুন্সিগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত-৪ ৫ আগস্টের জন্য আমাদের ১৭ বছর লড়াই করতে হয়েছে: পানিসম্পদমন্ত্রী তিতাসের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

গ্রেপ্তারি পরোয়ানার বিরুদ্ধে আবারও আদালতে ইমরান খান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ৬৭ বার

গ্রেপ্তারি পরোয়ানার বিরুদ্ধে ফের আদালতের দ্বারস্থ হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। শুক্রবার (১৭ মার্চ) ইসলামাবাদ হাইকোর্টে নতুন করে একটি আবেদন করেছেন তিনি।আজ শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

প্রতিবেদনে বলা হয়েছে, আলোচিত তোষাখানা মামলায় জারি করা গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করার জন্য বৃহস্পতিবার ইমরানের একটি আবেদন খারিজ করে দেয় পাকিস্তানের একটি জেলা ও দায়রা আদালত। মূলত নিম্ন আদালতের সেই আদেশকে চ্যালেঞ্জ করেই শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করেছেন সাবেক এই প্রধানমন্ত্রী।দ্য নিউজ ইন্টারন্যাশনাল বলছে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরানের পক্ষে খাজা হারিস শুক্রবার এই পিটিশনটি দায়ের করেন। মূলত আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হলেও সেই আদেশকে অমান্য করে লাহোরে নিজের বাসভবন জামান পার্কে অবস্থান করছেন ইমরান।সংবাদমাধ্যম বলছে, আদালতে উপস্থিত হতে ব্যর্থ হওয়ায় পিটিআই প্রধান ইমরানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলে বৃহস্পতিবার তা স্থগিত করার আবেদন করা হয়। তবে অতিরিক্ত জেলা ও দায়রা জজ জাফর ইকবাল পিটিআই প্রধানের এই আবেদন প্রত্যাখ্যান করেন।মূলত ইসলামাবাদ হাইকোর্ট ইমরানের অনুরোধ প্রত্যাখ্যান করার পরে পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী স্থানীয় আদালতের দ্বারস্থ হয়েছিলেন। কারণ ইমরানকে পরোয়ানা জারি করা আদালত থেকেই নিজের আবেদন মঞ্জুরের নির্দেশ দিয়েছিলেন উচ্চ আদালত।এদিকে শুক্রবার নতুন আবেদনে পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী দায়রা আদালতে দেওয়া তার অঙ্গীকার গ্রহণ করার জন্য আদালতকে অনুরোধ করেছেন এবং আগামীকাল (শনিবার) তিনি আদালতে হাজির হবেন বলে আশ্বাস দিয়েছেন।একই সঙ্গে শুক্রবার জরুরি ভিত্তিতে আবেদনটির ফয়সালা করার জন্যও ইসলামাবাদ হাইকোর্টকে আহ্বান জানিয়েছেন ইমরান।আদালতে দায়েরকৃত পিটিশনে বলা হয়েছে, ‘(…) এই আদালত শুধুমাত্র আবেদনকারীর উপস্থিতির জন্য জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আবেদনকারী এই আদালতে নির্দিষ্ট তারিখে অর্থাৎ ১৮ মার্চ তারিখে হাজির হতে প্রস্তুত এবং ইচ্ছুক। তিনি এই বিষয়ে অঙ্গীকার করেছেন।’এতে আরও বলা হয়েছে, ‘আইনগতভাবে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করার উদ্দেশ্য হলো আদালতে আসামির উপস্থিতি নিশ্চিত করা এবং (ইমরানের সর্বশেষ) অঙ্গীকারটি ওয়ারেন্টের উদ্দেশ্য পূরণ করেছে। আবেদনকারীকে গ্রেপ্তার করা হলে তা কোনও কার্যকর উদ্দেশ্য পূরণ করবে না এবং কোনও কারণ ছাড়াই তিনি (ইমরান খান) অপমানিত হবেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories