শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারতে আলুর কোল্ড স্টোরেজের ছাদ ধসে ৮ জন নিহত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ৬৬ বার

ভারতের উত্তর প্রদেশের সম্বল জেলার চান্দৌসি এলাকায় বৃহস্পতিবার আলুর কোল্ড স্টোরেজের ছাদ ধসে ৮ জন নিহত হয়েছে। ওই হিমাগার থেকে উদ্ধার করা হয়েছে ১১ জনকে।বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কোল্ড স্টোরেজে ধসের ঘটনা ঘটে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে শুক্রবার এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, ধসে পড়া কোল্ড স্টোরেজে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন ন্যাশনাল ডিজ্যাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) ও স্টেট ডিজ্যাস্টার রেসপন্স ফোর্সের (এসডিআরএফ) সদস্যরা।রাজ্যের মোরাদাবাদের ডিআইজি শালাভ মথুর বার্তা সংস্থা এএনআইকে জানান, এ ঘটনায় ১৯ জন হতাহত হয়েছেন। কয়েকজন নিখোঁজ রয়েছেন।তিনি জানান, কোল্ড স্টোরেজে বেজমেন্ট ছিল। সেখানে পৌঁছে উদ্ধারের চেষ্টা চলছে।সম্বল জেলা প্রশাসক মনীষ বানসাল জানান, ধ্বংসস্তূপে আটকে পড়া লোকজনকে উদ্ধারে ডগ স্কোয়াড ব্যবহার করছেন উদ্ধারকারীরা।ধসের ঘটনায় কোল্ড স্টোরেজের মালিকের নামে এফআইআর করা হয়েছে বলে জানিয়েছেন সম্বলের এসপি চরকেশ মিশ্র।তার ভাষ্য, এ ঘটনায় মালিকসহ তিনজনের নামে এফআইআর করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে চারজনকে।তিনি আরও জানান, প্রধান অভিযুক্ত পলাতক। তাকে ধরতে অভিযান চলছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories