শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

গ্রেপ্তারের দাবি নিছক নাটক, মূল উদ্দেশ্য আমাকে হত্যা : ইমরান খান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ৫৯ বার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বাসভবনের সামনে তার দলের সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ দ্বিতীয় দিনে গড়াল। ইমরান খান বলছেন, ‘গ্রেপ্তারের দাবি নিছক নাটক, মূল উদ্দেশ্য আমাকে অপহরণ ও হত্যা।’ আজ বুধবার (১৫ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক বার্তায় তিনি এসব কথা বলেন। 

ইমরান খান বলেন, ‘স্পষ্টতই গ্রেপ্তারের দাবি নিছক একটি নাটক কেননা তাদের মূল উদ্দেশ্য হলো অপহরণ ও হত্যা। টিয়ার গ্যাস ও জলকামান চালানোর পরে তারা এখন সরাসরি গুলির আশ্রয় নিয়েছে। গতকাল সন্ধ্যায় আমি একটি মুচলেকা স্বাক্ষর করলেও পুলিশের উপমহাপরিদর্শক তা গ্রহণ করতে অস্বীকার করেন। তাদের নোংরা উদ্দেশ্য নিয়ে কোনো সন্দেহ নেই।’মঙ্গলবার (১৪ মার্চ) সন্ধ্যায় ইমরান খান শনিবার আদালতে উপস্থিত হওয়ার নিশ্চয়তা দিয়ে একটি মুচলেকা স্বাক্ষর করার কথা এক ভিডিও বার্তায় দাবি করেছেন।একাধিকবার ডাকা সত্ত্বেও আদালতে হাজির না হওয়ায় খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকাকালীন ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত বেআইনিভাবে রাষ্ট্রীয় উপহার বিক্রি করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অবশ্য সব অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি।বুধবারের বার্তায় ইমরান খান বলেছেন, তিনি নিরাপত্তার স্বার্থে আদালতে যেতে পারেননি। কেননা, তার ওপর এর আগেও দুবার হামলা হয়েছিল।ইমরান খানের আইনজীবী খাজা হারিস ও তার দল এই পরোয়ানা স্থগিত করার জন্য ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করেছেন। লাহোর আদালতেও অনুরূপ আবেদন দাখিল করবেন বলেও জানান পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতারা।
খবর আল-জাজিরা

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories