শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে দেউলিয়া হওয়া ব্যাংক কিনতে চান ইলন মাস্ক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ১০০ বার

যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান সিলিকন ভ্যালি ব্যাংক শুক্রবার (১০ জানুয়ারি) দেউলিয়া হয়ে যায়। এরপর  ব্যাংকটির নিয়ন্ত্রণ নিয়ে নেয় যুক্তরাষ্ট্রের ফেডারেল ডিপোজিট ইনসুরেন্স কর্পোরেশন (এফডিআইসি)।ব্যাংকটি দেউলিয়া হয়ে যাওয়ার আন্তর্জাতিক বাজারে এর বিরূপ প্রভাব পড়ে। আর আটকে যায় ব্যাংকে থাকা গ্রাহকদের কয়েক বিলিয়ন ডলার।  

এমন বিশৃঙ্খলার মধ্যে আমেরিকান-সিঙ্গাপুরিয়ান প্রযুক্তিবিষয়ক বহুজাতিক কোম্পানি রেজারের সিইও মিন-লিয়াং তান একটি টুইট করেন। সেখানে তিনি লেখেন, ‘টুইটারের উচিত সিলিকন ভ্যালি ব্যাংক কিনে নেওয়া এবং এটিকে একটি ডিজিটাল ব্যাংকে রুপান্তরিত করা।’রেজারের সিইওর এমন টুইটে সাড়া দেন টুইটার-টেসলার সিইও ও বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি ইলন মাস্ক। তিনি ওই টুইটের জবাবে লিখেছেন, ‘আমি এই ধারণায় আগ্রহী।’তবে এরপর আর বিষয়ে ইলন মাস্কের কাছ থেকে কোনো কিছু শোনা যায়নি।সিলিকন ভ্যালি ব্যাংকের প্রধান গ্রেগ বেকার এক ভিডিও বার্তায় ব্যাংকের কর্মীদের বলেছেন, ‘আমি ব্যাংকের একজন সহযোগী খুঁজে পেতে ব্যাংকিং নিয়ন্ত্রকদের সঙ্গে কাজ করছি।’ তবে নতুন সহযোগী পাওয়াই যাবে, এমন কোনো নিশ্চয়তা দিতে পারছেন না বলে জানান তিনি।সিলিকন ভ্যালি ব্যাংকটি যুক্তরাষ্ট্রের ১৬তম বৃহৎ ব্যাংক ছিল। ক্যালিফোর্নিয়া এবং ম্যাসাচুসেটসে তাদের ১৭টি শাখা ছিল। ৯ মার্চ লেনদেন শেষে ব্যাংকটির নেগেটিভ ক্যাশ ব্যালেন্সের পরিমাণ ছিল ৯৫৮ মিলিয়ন ডলার।বৃহস্পতিবার সিলিকন ভ্যালি ব্যাংক ঘোষণা দেয় নগদ অর্থের জোগানের জন্য তারা নতুন করে আরও ২ বিলিয়ন ডলারের বেশি শেয়ার ও লসে বন্ড বিক্রি করবে। এমন ঘোষণার পরই ব্যাংকটির শেয়ারের দাম এক লাফে ৬০ শতাংশ কমে যায়।
খবর এনডিটিভি

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories