শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

টঙ্গী, গাছা ও পূবাইলে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ৮১ বার

দেশের গনতন্ত্র পুনরুদ্ধার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রন ও দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীদের মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে টঙ্গী, গাছা ও পূবাইলে পদযাত্রা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) টঙ্গী পশ্চিম থানাসহ গাছা ও পূবাইল থানা শাখা ও দলীয় অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার সকালে স্থানীয় সুর-তরঙ্গ রোড এলাকায় এই পদযাত্রা অনুষ্ঠিত হয়। একই সময় গাছা ও পূবাইলে সময় পদযাত্রা নিয়ে নেতাকর্মীরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে উঠার চেষ্টা করলে পুলিশের বাঁধার শেষ হয় পদযাত্রা।
টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহবায়ক প্রভাষক মো.বসির উদ্দিন ও সদস্য সচিব আসাদুজ্জামান নূরের নেতৃত্বে পদযাত্রায় উপস্থিত ছিলেন, যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম, মহানগর বিএনপির আহবায়ক সদস্য মাহাবুব আলম শুক্কুর, গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান মিরন,
টঙ্গী পশ্চিম থানা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব সেলিম কাজল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু বকর, সদস্য সচিব রাতুল ভুঁইয়া, টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের আহবায়ক রেদোয়ানুর রহমান ব্যাপারী, সদস্য সচিব আরিফিন সিদ্দিক বুলবুল, টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব কাউসার হোসেন, যুগ্ন আহবায়ক আরিফসহ বিভিন্ন ওয়ার্ড ও থানা বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ। টঙ্গী পূর্ব থানা বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যেগে এবং থানা বিএপির আহবায়ক সরকার জাবেদ সুমন এবং মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক সুরোজ আহম্মেদ ও টঙ্গী পূর্ব থানার সদস্য সচিব কাউন্সিলর শফি আহম্মেদ শফির নেতৃতে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
এব্যাপারে টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহবায়ক প্রভাষক মো.বসির উদ্দিন জানান, আমরা শান্তিপূর্ণ ভাবে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে পুলিশের সাময়িক বাঁধার মুখে টঙ্গীতে পদযাত্রা সম্পন্ন করেছি। তবে পদ যাত্রার পূর্বে ৪ /৫ জন যুবককে পুলিশ আটক করেছে বলে শুনেছি। তারা আমাদের দলীয় সদস্য কিনা আমার জানা নেই।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories