সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :

টেকসই শিক্ষা-সংস্কৃতি বিনির্মাণে অংশগ্রহণ অপরিহার্য : রবি ভিসি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ৯৫ বার

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মোঃ শাহ্ আজম বলেছেন, টেকসই শিক্ষা সংস্কৃতির বিনির্মাণে সম্মিলিত অংশগ্রহণ অপরিহার্য। বাংলাদেশের শিক্ষাকে উৎপাদনমুখী ও টেকসই করতে হলে শিক্ষার সঙ্গে দুটি বিষয়ের সংযুক্তির কোন বিকল্প নেই। একটি হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলাদেশের আবহমান কাল থেকে চর্চিত সংস্কৃতির উপকরণ। আজ শুক্রবার দুপুরের দিকে পাবনার শহীদ নূরুল হোসেন ডিগ্রি কলেজের প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, যদি এই দুটি বিষয়কে আমাদের শিক্ষা প্রদান পদ্ধতি এবং শিক্ষার যে কারিকুলাম তার সঙ্গে যুক্ত করলে শিক্ষার্থীরা বাংলাদেশের গৌরব উজ্জ্বল অধ্যায় ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারবে। যারা দেশের জন্য আত্মবলিদান করেছেন, তাঁদের বীরত্বে গাঁথা ও বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে। তাদের প্রজ্ঞা ও অর্জিত জ্ঞান সঠিক ব্যবহার দেশের প্রয়োজনে বিনিয়োগে সমর্থ হবে। এজন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানকে রাষ্ট্রের সাথে সম্মিলিত ভাবে দায়িত্ব পালন করতে হবে। মুক্তিযুদ্ধের যে গৌরব উজ্জ্বল সময় সে সময়ে প্রতিষ্ঠিত এ কলেজের গৌরব উজ্জ্বল ইতিহাস আছে। ভবিষ্যতেও তারা সেই ধারাতেই শিক্ষাব্যবস্থা পরিচালিত করবে এবং স্বনির্ভর উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সহায়তা করবে। 

সাথিয়া উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উদযাপন কমিটির আহ্বায়ক ইউপি চেয়ারম্যান মীর মঞ্জুর এলাহী, রবির কর্মকর্তা, কলেজ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories