শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শ্রীলঙ্কার অর্ধেক পরিবার শিশুদের খাবার কমিয়ে দিচ্ছে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ৬৯ বার

শ্রীলঙ্কার অর্থনীতি এখনো স্বাভাবিক হয়নি। দেশটিতে খাদ্য সংকট চরম আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে কেমন আছে শ্রীলঙ্কার মানুষ, এমন প্রশ্ন যেন খেই হারিয়ে ফেলার মতো। খাদ্য সংকট নিয়ে ভয়াবহ তথ্য দিলো শিশুদের অধিকার নিয়ে কাজ করা সেভ দ্য চিলড্রেন। সংস্থাটি বলছে, দ্বীপ রাষ্ট্রটির অর্ধেক পরিবার তাদের শিশুদের খাওয়ানোর পরিমাণ কমাতে বাধ্য হয়েছে।বৃহস্পতিবার (২ মার্চ) সেভ দ্য চিলড্রেন এক প্রতিবেদনে সতর্কবার্তা বলা হয়, দেশটির শিশুদের ‘হারিয়ে যাওয়া প্রজন্ম’ হওয়া থেকে বাঁচাতে সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই উদ্যোগ গ্রহণ করার দরকার।

২০২১ সালের শেষের সময় থেকে দক্ষিণ এশীয় দ্বীপ রাষ্ট্রটি তার সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যে পড়েছে। বৈদেশিক রিজার্ভের অভাব ও বিদেশি সরকারি ঋণের পরিমাণ বেড়ে যাওয়া এবং জ্বালানি সংকটের জেরে চরম দুর্ভোগে পড়েছে সব শ্রেণি-পেশার মানুষ।২ কোটি ২০ লাখ মানুষের দেশটি গত এপ্রিলে ৪ হাজার ৬০০ কোটি ডলার ঋণ খেলাপি হওয়ার পর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে সহায়তার জন্য হাত বাড়ায়।সেভ দ্য চিলড্রেনের ওই প্রতিবেদনে বলা হয়েছে, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, খাদ্য, ওষুধ ও জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। শুধু তাই নয় স্থিতিশীল কর্মসংস্থানের ঘাটতিও দেখা দিয়েছে। ফলে পরিবারের ভার বহন করা কঠিন হয়ে পড়েছে অনেকের। খাবার যোগাড় করতেই হিমশিম অবস্থা বেশিরভাগ পরিবারের।দাতব্য সংস্থাটি ২ হাজার ৩০০ পরিবারকে জরিপের আওতায় এনেছে। এতে দেখা যায়, ২৭ শতাংশ পরিবার বাচ্চাদের খাওয়ানোর জন্য নিজেদের খাবার এড়িয়ে যাচ্ছে। ১০টি পরিবারের মধ্যে ৯টিই জানিয়েছে, তারা সন্তানদের জন্য পুষ্টিকর খাবার নিশ্চিত করতে পারছে না।

এদিকে সম্প্রতি আইএমএফের ঋণ পেতে মরিয়া সরকার আয়কর থেকে শুরু করে বিদ্যুৎ ও পানির কর বৃদ্ধি করেছে। একই সঙ্গে বিভিন্ন খাতে বরাদ্দও কমিয়েছে। এরই জেরে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে শ্রীলঙ্কায়। গত বুধবার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের বিরুদ্ধে রাস্তায় নেমে স্লোগানও দেন ক্ষুব্ধ লোকজন। এ ঘটনার একদিন পর সেভ দ্য চিলড্রেনের এ প্রতিবেদন প্রকাশ পেল।
খবর আল-জাজিরা

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories