মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে তুরস্ক নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, যাত্রাবিরতি ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর : মাহদী আমিন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংকটের কারণে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

নাইজেরিয়া নির্বাচনের ফলাফল ‘গণতন্ত্রের ধর্ষণ’ : বিরোধী প্রার্থী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ৮৯ বার

নাইজেরিয়ার প্রধান বিরোধীদলীয় প্রার্থী দেশের প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রতিদ্বন্দ্বির বিজয়কে ‘গণতন্ত্রের ধর্ষণ’ হিসেবে অভিহিত করেছেন। এএফপির খবরে বলা হয়, নাইজেরিয়ার নির্বাচনে ক্ষমতাসীন অল প্রগ্রেসিভ কংগ্রেসের বোলা আহমেদ টিনুবুর ৮০ লাখেরও বেশি ভোট পেয়ে বিজয়ী হন।

প্রধান বিরোধী দল ‘পিপলস ডেমোক্রেটিক পার্টির’ আতিকু আবুবকর ৬৯ লাখ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন এবং লেবার পার্টির পিটার পিটার ওবি ৬১ লাখ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।আবুবকর বলেন, এ নির্বাচন প্রতিটি ক্ষেত্রে ব্যাপকভাবে ত্রুটিপূর্ণ ছিল এবং এক্ষেত্রে আমাদের সকলকে অবশ্যই চ্যালেঞ্জ করতে হবে। তিনি নির্বাচন কমিশনের এমন ফলাফল প্রকাশকে ‘গণতন্ত্রের ধর্ষণ’ বলে অভিহিত করেছেন।আবুবকর বলেন, এ ব্যাপারে তিনি তার পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নিতে আইনজীবীদের সাথে পরামর্শ করছেন।তিনি সাংবাদিকদের বলেন, ‘আমাদের আইনজীবীরা নির্বাচনের ফলাফলের কপি দেখছেন এবং আমরা তাদের পরামর্শের জন্য অপেক্ষা করছি। বিষয়টি নিয়ে দল বৈঠক করবে এবং আমরা পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নেব।’খবরে বলা হয়, শনিবারের নির্বাচনটি ছিল প্রেসিডেন্ট পদে আবুবকরের ষষ্ঠ ব্যর্থ প্রচেষ্টা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories