শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আবারও শীর্ষ ধনীর তকমা হারালেন ইলন মাস্ক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ৬০ বার

যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার সিইও ইলন মাস্ক শীর্ষ ধনী তালিকার শীর্ষ স্থান থেকে আবারও ছিটকে গেছেন। মাত্র দুই দিন (৪৮ ঘণ্টা) আগে (২৮ ফেব্রুয়ারি) ১৮৭ দশমিক ১ বিলিয়ন ডলারের মালিক হয়ে তালিকার শীর্ষে ওঠে এসেছিলেন মাস্ক।সোমবার (২৭ ফেব্রুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছিল, দুই মাসেরও বেশি সময় পর বিশ্বের শীর্ষ ধনীর খেতাব ফের ফিরে পেয়েছিলেন ইলন মাস্ক। সে সময় তার সম্পদের পরিমাণ দাঁড়ায় ১৮৭ দশমিক ১ বিলিয়ন ডলার।

গত বছরের ডিসেম্বরে ইলন মাস্ককে পেছনে ফেলে বিশ্বের শীর্ষ ধনীর তকমা অর্জন করেন ফ্রেঞ্চ লাক্সারি ব্র্যান্ড এলভিএমএইচের সিইও বার্নার্ড আর্নল্ট। তবে ব্লুমবার্গ জানায়, সোমবার টেসলার শেয়ারের দাম বেড়ে গেলে ইলনের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পায়।ব্লুমবার্গ সূচক বলছে, এবার আবারও বার্নার্ড আর্নল্ট এক নম্বর অবস্থানে ফিরে এসেছেন। তার মোট সম্পদের পরিমাণ এখন ১৮৭ বিলিয়ন ডলার।এরপর তালিকার তৃতীয় অবস্থানে রয়েছেন জেফ বেজোস। তার মোট সম্পদের পরিমাণ এখন ১১৬ বিলিয়ন ডলার। এই তালিকার চার নম্বরে রয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। তার সম্পদের পরিমাণ এখন ১১৪ বিলিয়ন ডলার।২০২২ সালের ৯ এপ্রিল টুইটারের ৯ দশমিক ৩ শতাংশ শেয়ার কিনে প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় শেয়ারহোল্ডার হয়ে ওঠেন ইলন মাস্ক। এর পরের সপ্তাহে টুইটার কিনতে ৪ হাজার ৩০০ কোটি ডলারের প্রস্তাব দেন টেসলা সিইও। অবশেষে সোশ্যাল মিডিয়া জায়ান্ট টুইটার কেনা নিশ্চিত করেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। ২৭ অক্টোবর এক টুইটে টুইটার কেনার বিষয়টি নিশ্চিত করে, বিশ্বের জনপ্রিয় এ সোশ্যাল মিডিয়া কেন কিনলেন, এর ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা কী সে বিষয়েও নিজের অবস্থান পরিষ্কার করেন টেসলা সিইও।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কেনার পর থেকে কর্মী ছাঁটাই নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন ইলন মাস্ক। চার হাজার ৪০০ কোটি ডলার মূল্যে টুইটার কিনে নেন বিশ্বের এই ধনকুবের। দায়িত্ব নেওয়ার পরপরই টুইটারের শীর্ষ নেতাদের বরখাস্ত করেন তিনি। এরপর টিমের সদস্যদের নিয়ে টুইটারের সফটওয়্যার কোডসহ অন্যান্য বিষয়ে অনুসন্ধান শুরু করেন। ভেঙে দেন পরিচালনা পর্ষদও।
তথ্যসূত্র : ব্লুমবার্গ

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories