শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পয়োনিষ্কাশন ব্যবস্থা বাড়ির মালিককেই করতে হবে : মেয়র আতিক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ৭৬ বার

পানি ও পরিবেশ দূষণ রোধে প্রতিটি আবাসিক ভবনে নিজস্ব পয়োনিষ্কাশন ব্যবস্থা চালু করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।আজ শুক্রবার (৩ মার্চ) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ‘বাংলাদেশ সাসটেইনেবল অ্যানার্জি উইক’ শীর্ষক সেমিনারে তিনি এ আহ্বান জানান।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম গ্রিন সিটি ও স্মার্ট সিটি গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা তুলে ধরে বলেন, এসব পরিকল্পনা বাস্তবায়নে নাগরিকদের সহযোগিতা প্রয়োজন। একশ্রেণির মানুষ যত্রতত্র পোস্টার লাগিয়ে শহরের সৌন্দর্য নষ্ট করছে। এ ধরনের কাজ থেকে বিরত থাকতে হবে। অন্যথায় সিটি কর্পোরেশনের আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। ‘সবার ঢাকা’ অ্যাপ ব্যবহার করে উন্নত নাগরিক সুবিধা গ্রহণের জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল আধুনিক জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা অর্জনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুগোপযোগী গবেষণা কার্যক্রম পরিচালনা ও নতুন নতুন উদ্ভাবনের ওপর আমাদের গুরুত্ব দিতে হবে।  ‘গ্রিন সিটি, স্মার্ট সিটি’  স্লোগান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যানার্জি ইনস্টিটিউটের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।  ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে সেমিনারে বাংলাদেশ ক্লাইমেট পার্লামেন্টের সভাপতি তানভির শাকিল জয় এমপি, ওয়াটার এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান, বাংলাদেশ সোলার অ্যান্ড রিনিউয়েবল অ্যানার্জি অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা দিপাল চন্দ্ৰ বড়ুয়া বক্তব্য দেন।  

আয়োজনে স্বাগত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যানার্জি ইনস্টিটিউটের পরিচালক ড. এস এম নাসিফ শামস।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories