১৬ মার্চ/২৩ ময়মনসিংহের হালুয়াঘাট পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে হালুয়াঘাট নির্বাচন অফিস থেকে ২৮ ফেব্রুয়ারী /২৩ রোজ মঙ্গলবার উৎসব মুখর পরিবেশে ৩ জন মেয়র প্রার্থীসহ সাধারন ওয়াড কাউন্সিলর ২০ জন ও সংরক্ষিত মহিলা ওয়াড কাউন্সিলর ৮ জনের মাঝে প্রতীক বরাদ্দ প্রদান করা হয়েছে।
পৌরসভার মেয়র পদে ৩ জন ,সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে ৮ জন এবং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ২০ জন সর্বমোট ৩১ জন প্রার্থী পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করবেন। আনুষ্ঠানিক ভাবে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার জন কেনেথ রিছিল।

হালুয়াঘাট পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র, বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম ভূঞা( নৌকা প্রতীক), বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী ময়মনসিংহ জেলা বিএনপির সদস্য ,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও হালুয়াঘাট সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ( মোবাইল) প্রতীক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির সভাপতি (স্বতন্ত্র) প্রার্থী নাদিম আহমেদ (নারিকেল গাছ) প্রতীক নিয়ে পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করবেন। ইতি পূর্বে ১৯ ফেব্রুয়ারী হালুয়াঘাট নির্বাচন কমিশনের কাছে ৩৩ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়ে ছিলেন, মেয়র পদে ৫ জন, কাউন্সিলর পদে ২৮ জন,২০ ফেব্রুয়ারী বাছাই এবং ২৭ ফেব্রুয়ারী ছিল মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন, শেষ দিনে এসে বিকাল ৪ ঘটিকার সময় আওয়ামী যুব লীগের আহবায়ক নাজিম উদ্দীন আহমদ তিনি তার প্রার্থীতা পদ দলীয় প্রতীক নৌকাকে সমর্থন করে প্রত্যাহর করে নেয়।এ দিগে আর একজন প্রার্থী সাবেক যুবলীগ সাধারন সম্পাদক আবদুল মোতালেব ঋণ সংক্রান্ত কারনে তার প্রতীক ঐ দিন বরাদ্দ করা হয় নাই। প্রতীক বরাদ্দের সাথে সাথে প্রার্থীরা পোষ্টার, লিফলেট বিতরন মাইকে প্রচার শুরু করেন। তবে প্রচার প্রচারনায় এগিয়ে আছেন বর্তমান মেয়র ও আওয়ামিলীগ মনোনীত প্রার্থী খায়রুল আলম ভুঞা, ইতি মধ্যে দলের পক্ষ থেকে প্রতিটা ওয়াডে টিম করে এবং উঠান বৈঠক শুরু করে দিয়েছেন।২৮ ফেব্রুয়ারী রাত ৮ ঘটিকায় মাছ, মাংস, মুরগী ও কাঁচা বাজারের বব্যসায়ী উদ্যোগে এক বিশাল সভা অনুষ্ঠিত হয়।এ ছাড়াও অন্যান্য প্রার্থীরা বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করে এলাকা চষে বেড়াচ্ছে।
Leave a Reply