শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পরিবেশ অধিদপ্তরের অভিযান ॥ টঙ্গীতে ৩০০ কেজি পলিথিন জব্দ

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ৯৭ বার

টঙ্গীতে অভিযান চালিয়ে প্রায় ৩০০ কেজি অবৈধ পলিথিন জব্দ ও এক দোকানিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট। এছারাও অবৈধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করে শব্দ দূষণের দায়ে ৩ টি যানবাহনকে ২ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা আদায়সহ ৪ টি হাইড্রলিক হর্ন জব্দ করা হয়েছে।
বুধবার (১ মার্চ) টঙ্গীতে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আরো উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক নয়ন মিয়া, সহকারী পরিচালক মইনুল হক, পরিদর্শক সঞ্জিত বিশ্বাস, গবেষণাগার সহকারী মাহবুবুর রহমান সুমন। অভিযানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।

উপ-পরিচালক নয়ন মিয়া জানান, পলিথিনের ব্যবহার কমাতে আমরা কাজ করছি, জরুরী হলো জনসেচেতনতা, জনগণকে এটা ব্যবহারে সচেতন হতে হবে তাহলে এর ব্যবহার অনেকটা কমে আসবে। হাইড্রলিক হর্নের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories