শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝড়, বৃষ্টি ও তুষারপাতে বিপর্যস্ত ক্যালিফোর্নিয়া

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৪ বার

তুষারঝড়, শিলাবৃষ্টি ও প্রচণ্ড শীতে চরম বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। ঝড়ো আবহাওয়ার কারণে শনিবার লস অ্যাঞ্জেলেসের ৮৫ হাজার বাড়িঘর, ব্যবসায়িক প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়েছে। শহরের অধিকাংশ গুরুত্বপূর্ণ সড়কে তুষার জমে ভোগান্তি পড়েছে বহু মানুষ।ভারী তুষারপাতে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস ও আশপাশের মহাসড়কে ব্যাপক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। কিছু কিছু জায়গায় বন্যা দেখা দিয়েছে বলে জানিয়েছে রাজ্যের পরিবহন বিভাগ। ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলের সান ফ্রান্সিসকোর বাসিন্দাদের শনিবার রেকর্ডমাত্রার ঠান্ডার মুখোমুখি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া বিভাগ।

রাজ্যের স্যাক্রামেন্টোর বাসিন্দাদের রবি থেকে বুধবার পর্যন্ত ভ্রমণ এড়াতে সতর্কতা জারি করেছে জাতীয় আবহাওয়া পরিষেবা। টুইটারে বিবৃতিতে সতর্কবার্তায় বলা হয়েছে, ভারী তুষার ও ঝড়ো বাতাসের কারণে গাড়ি চলাচলে বিপজ্জনক হতে পারে। এমনকি পিচ্ছিল থাকায় বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা রয়েছে। আজ রোববার স্যাক্রামেন্টো উপত্যকায় ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে তুষারঝড় আঘাত হানতে পারে।এমন পরিস্থিতিতে বিমান ওঠা নামায় বাধা সৃষ্টি হয়েছে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় একই প্রচণ্ড ঠাণ্ডার পূর্বাভাস রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories