রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

নাইজেরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শেষে চলছে গণনা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৮ বার

আফ্রিকার জনবহুল দেশ নাইজেরিয়ায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে শনিবার (২৫ ফেব্রুয়ারি)। ভোট গ্রহণ শেষে চলছে গণনা। কোথাও কোথাও সহিংসতার খবর পাওয়া গেলেও নির্বাচন ভালোভাবেই সম্পন্ন করেছে দেশটির কমিশন। দেশটির ৮ কোটি ৭০ লাখ মানুষ ভোট দিয়েছে এবারের প্রেসিডেন্ট নির্বাচনে। আজ রোববার (২৬ ফেব্রুয়ারি) ফলাফল ঘোষণা হতে পারে।

এবারের নির্বাচনে দেশটির বর্তমান প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির উত্তরাধিকারীর লড়াইয়ে মোট আটজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, আশা করা হচ্ছে রোববারই ফলাফল জানা যাবে। এরই মধ্যে গণনা শুরু হয়েছে। যদিও কিছু কেন্দ্রে রোববারও ভোট গ্রহণ চলছে।

ক্ষমতাসীন অল প্রগ্রেসিভ কংগ্রেস (এপিসি) এবং বিদায়ী প্রশাসনকে চলমান জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির জন্য দায়ী করা হয়। ভোটারদের অনেকের মধ্যে নির্বাচন নিয়েও এক ধরনের অসন্তোষ রয়েছে।
বুহারির স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে লড়াই করছেন ক্ষমতাসীন অল প্রগ্রেসিভ কংগ্রেসের সাবেক লাগোসের গভর্নর ৭০ বছর বয়সী বোলা টিনুবু। প্রধান বিরোধী দল পিপলস ডেমোক্রেটিক পার্টির সাবেক সহ-সভাপতি ৭৬ বছর বয়সী আতিকু আবুবাকার এবং অ্যানামব্রা রাজ্যের সাবেক গভর্নর ৬১ বছর বয়সী পিটার ওবি।আফ্রিকার বৃহত্তম গণতান্ত্রিক দেশটি উত্তর-পূর্বে বিদ্রোহীদের সঙ্গে লড়াই করছে। অপহরণ করে মুক্তিপণ দাবি, করোনা মহামারির প্রভাব, কৃষকদের মধ্যে দ্বন্দ্ব, জ্বালানি সংকটসহ নানা সমস্যায় জর্জরিত নাইজেরিয়া।
খবর আল-জাজিরা

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories