সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

সবকিছুই স্বাভাবিক আছে : তামিম

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬২ বার

বাংলাদেশ দলের ড্রেসিংরুমের অবস্থা ভালো না। বিরাজ করছে অস্বাস্থ্যকর পরিবেশ। এমন দাবি করছেন খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তবে এমনটা মনে করেন না ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।ইংল্যান্ডের বিপক্ষের ওয়ানডে সিরিজকে সামনে রেখে আজ রোববার (২৬ ফেব্রুয়ারি, ২০২৩) সংবাদ সম্মেলনে এমন দাবি করেছেন তামিম।

ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে প্রশ্নে তামিমের উত্তর, ‘আমার কাছে মনে হয় দলের আবহাওয়া খুবই ভালো। আজকে থেকেই না অনেক দিন ধরেই ভালো। যেটার রেজাল্টও আপনারা দেখছেন। আমরা ওয়ানডেতে শেষ ৫-৬ বছর ধরে ভালো ছিলাম। আমরা যাদি শেষ ৫-৬টা সিরিজ দেখি আমরা ম্যাক্সিমাম জিতেছি। যখন একটা হ্যাপি (ভালো পরিবেশ অর্থে) ড্রেসিংরুম থাকে তখন এসব অর্জন সহজ জয়। আমি কোনো পার্থক্য দেখি না, সবকিছুই স্বাভাবিক।’এর আগে গতকাল একটি ক্রিকেটবিষয়ক ওয়েবসাইটে বিসিবি সভাপতি জানিয়েছিলেন ওয়ানডে অধিনায়ক তামিম ও সাকিব আল হাসানের মধ্যকার সম্পর্ক ভালো না। এটার প্রভাব পড়ছে ড্রেসিংরুমে।পাপন বলেছেন, ‘এটা মোটেও স্বাস্থ্যকর ড্রেসিংরুমের চিত্র নয়। আমি নিশ্চিতভাবেই বলছি। যে জিনিসটা (তামিম ও সাকিবের মাঝে সম্পর্কের ফাটল) এমন না যে আমি এটা সমাধানের চেষ্টা করিনি। আমি দুজনের সঙ্গে কথা বলেছি এবং বুঝতে পেরেছি এই মুহূর্তে দুজনের এই সমস্যা সহজে সমাধান হবে না। এটা আমার পর্যবেক্ষণ।  

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories