শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

দক্ষিণ আফ্রিকায় নিহত পাঁচ বাংলাদেশির পরিচয় মিলেছে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৮ বার

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশির বাড়ি ফেনী জেলায়। স্থানীয় সময় শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে দেশটির জোহানেসবার্গ থেকে কেপটাউনে যাওয়ার পথে বুফুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহতরা হলেন, ফেনী সদরের পাঁচগাছিয়া ইউনিয়নের ইসমাইল হোসেন (৩০), দাগনভূঞা উপজেলার দক্ষিণ জয়লস্কর ইউনিয়নের দক্ষিণ নেয়াজপুরের রাজু আহমেদ (৩৪), একই উপজেলার মাতুভুঞা ইউনিয়নের মো. মোস্তফা কামাল (৪০), সোনাগাজী উপজেলার চর মজলিসপুর ইউনিয়নের আবুল হোসেন (৪৫) ও তার ছেলে নাদিম হোসেন (১০)।

নিহতদের মধ্যে ফেনী সদর উপজেলার বিরলী গ্রামের আব্বাস বেপারী বাড়ির শরীয়ত উল্লার ছেলে ইসমাইল হোসেনের ভাই মিজানুর রহমান জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার আবদিন থেকে কেপটাউনের ফ্রান্স অ্যাম্বাসির উদ্দেশ্যে যাচ্ছিলেন ইসমাইলসহ সাত জন। পথিমধ্যে বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে একটি চলন্ত লরির নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।  গুরুতর আহত অবস্থায় আনিসুল হক মিলনসহ আরও একজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় বাংলাদেশি এবং হতাহতদের আত্মীয়-স্বজনের তথ্য মতে, দেশে ফিরতে চাওয়া আনিসুল হক মিলনকেই কেপটাউন এয়ারপোর্টে বিদায় জানাতে যাওয়ার পথে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। তিনি এখন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।এ ঘটনায় দক্ষিণ আফ্রিকায় বসবাস করা বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories