শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নওয়াজউদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮১ বার

বলিউড তারকা নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং তার স্ত্রী আলিয়া একে অপরের বিরুদ্ধে টানা বিস্ফোরক অভিযোগ করে যাচ্ছেন। কখনো নওয়াজের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে, আবার কখনো নওয়াজের দিকে অভিযোগ আনছেন আলিয়া।এবার নওয়াজউদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন তার স্ত্রী আলিয়া। নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন আলিয়া। সেখানে নিজের কথা বলেছেন তিনি। আর সেখানেই নওয়াজের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকির স্ত্রী আলিয়া। যেখানে তাকে কান্নায় ভেঙে পড়তে দেখা যাচ্ছে। ভিডিওতে তিনি জানাচ্ছেন, তার কাছ থেকে দুই সন্তানকে কেড়ে নেওয়ার জন্য তাকে খারাপভাবে ব্যবহার করা হচ্ছে। আলিয়ার অভিযোগ অভিনেতা কখনো তাদের নিজের জীবনের সঙ্গে যোগ করেননি। এমনকি সন্তানদেরও কোনো সঠিক ধারণা নেই। সন্তানরা জানে না কে তাদের বাবা।আলিয়া ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘একজন অসাধারণ অভিনেতা অসাধারণ মানুষ হওয়ার চেষ্টা করছে। ওর (নওয়াজউদ্দিন সিদ্দিকি) হৃদয়হীন মা আমার সন্তানদের অবৈধ বলেছে। আর তাতেও ওই ব্যক্তি চুপ করে থেকেছে।’উল্লেখ্য, সম্প্রতি নওয়াজের স্ত্রী আলিয়া আইনজীবী রিজওয়ান টুইটারে একটি ভিডিও শেয়ার করেন, সেখানে শোনা যাচ্ছে তাদের পরিচারিকা স্বপ্না রবিন মাসিহ্ বলছেন তিনি দুবাইয়ে আটকে পড়েছেন।রিজওয়ানের বিবৃতি সেই ভিডিওর প্রেক্ষাপট ও বিস্তারিত তথ্য জানিয়েছে। রিজওয়ানের বিবৃতিতে স্বপ্নার ‘ভুল’ নিয়োগ এবং কীভাবে তাকে ভিসা ফি-এর অজুহাতে বেতন দেওয়া হয়নি সে সম্পর্কে বিশদ বিবরণ দেওয়া হয়েছে। অভিযোগ করা হচ্ছে যে, সরকারি নথি অনুযায়ী, স্বপ্নাকে একটি অচেনা কোম্পানিতে সেলস ম্যানেজার হিসেবে নিয়োগ করা হয়েছিল। কিন্তু তিনি আসলে নওয়াজউদ্দিনের নাবালক সন্তানদের দেখাশোনা করছিলেন যখন তারা দুবাইয়ে পড়াশোনা করছিলেন। আইনজীবীকে স্বপ্না জানিয়েছেন যে নওয়াজউদ্দিন তাকে দুবাইয়ে ‘সম্পূর্ণ পরিত্যক্ত’ করে রেখেছেন এবং তার বেঁচে থাকার জন্যও ‘কোনো খাবার বা অর্থ রাখা নেই’।

পাশাপাশি এই বার্তার সঙ্গে রিজওয়ান কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন, ওই নারীকে যাতে দ্রুত উদ্ধার করা যায়। ভিডিওতে সাহায্য চেয়ে কাঁদতে শোনা যায় স্বপ্নাকে। তাকে নওয়াজের কাছে অনুরোধ করতে শোনা যায় যাতে তাকে তার বকেয়া পাওনা মিটিয়ে দেওয়া হয় ও ভারতে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories