শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ইউক্রেনকে আরও ২০০ কোটি ডলার সামরিক সহায়তা যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৭ বার

যুক্তরাষ্ট্র ইউক্রেনে ২০০ কোটি মার্কিন ডলারের একটি নতুন সামরিক সহায়তা প্যাকেজের ঘোষণা দিয়েছে। রাশিয়ার আগ্রাসনের প্রথম বার্ষিকীর একদিন আগে ওয়াশিংটন এমন ঘোষণা দিলো। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কর্মকর্তা এ কথা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, ‘যুক্তরাষ্ট্র আজ ইউক্রেনের জন্য আরও ২০০ কোটি মার্কিন ডলারের নিরাপত্তা সহায়তা ঘোষণা করেছে।’

তিনি প্যাকেজে প্রত্যাশিত অস্ত্রের ধরন সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।সুলিভান বলেন, ইউক্রেনের জয়ের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম কীভাবে দেওয়া যায় সে ব্যাপারে মার্কিন কর্মকর্তারা ক্রমাগত সিদ্ধান্ত নিচ্ছেন। এই সপ্তাহে কিয়েভে আকস্মিক সফরে সুলিভান প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে ছিলেন।তিনি উল্লেখ করেন যে কিয়েভ সফরকালে বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে মার্কিন সাঁজোয়া যানসহ বিভিন্ন অস্ত্র দেওয়ার কথা বলেন। এসব অস্ত্রের মধ্যে  আরো কামান, গোলাবারুদ ও হিমার্স রয়েছে।হিমার্স হলো যুক্তরাষ্ট্রের একটি বহুমাত্রিক রকেট সিস্টেম যা ইউরোপীয় বাহিনী আগ্রাসন চালানো রুশদের বিরুদ্ধে ধ্বংসাতœক প্রভাব ফেলতে ব্যবহার হয়ে আসছে।
খবর এএফপি

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories