শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রাশিয়ার ওপর ৫০ বছরের নিষেধাজ্ঞা দিল ইউক্রন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৩ বার

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের এক বছর পূর্তি হয়েছে। এ উপলক্ষে রাশিয়ার বিরুদ্ধে নিন্দায় সরব হয়েছে জাতিসংঘ। এর পাশাপাশি ইউক্রেন থেকে সেনা সরিয়ে নেওয়ার দাবিসহ নানা সমালোচনার সম্মুখীনও হচ্ছে মস্কো। আর এর মধ্যেই রাশিয়ার আর্থিক খাতের বিরুদ্ধে ৫০ বছরের নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউক্রেন। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ইউক্রেনের পার্লামেন্ট এ নিষেধাজ্ঞা আরোপ করে।রয়টার্সেও প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক, দেশটির সকল বাণিজ্যিক ব্যাংক, বিনিয়োগ তহবিল, বীমাকারী এবং অন্যান্য উদ্যোগসহ বিভিন্ন রুশ আর্থিক প্রতিষ্ঠানের ওপর ৫০ বছরের জন্য ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউক্রেনের পার্লামেন্ট।

পূর্ণ মাত্রায় সামরিক আগ্রাসনের জেরে রাশিয়ার ওপর আর্থিক চাপ বজায় রাখতে সর্বশেষ এই নিষেধাজ্ঞা আরোপের মতো পদক্ষেপ কিয়েভ নিয়েছে বলেও এতে জানানো হয়েছে।ইউক্রেনের ন্যাশনাল ব্যাংকের গভর্নর অ্যান্ড্রি পিশনি ফেসবুকে বলেছেন, রাশিয়ান ফেডারেশনের আর্থিক প্রতিষ্ঠানগুলোর ইউক্রেনের বাজার এবং সম্পদে প্রবেশাধিকার সম্পূর্ণ আটকে দিতে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।তিনি বলেছেন, ‘আমাদের উচিত হাতে থাকা সমস্ত উপায়কে ব্যবহার করে রাশিয়াকে দুর্বল করা। এছাড়া আর্থিক খাতই (রাশিয়ার কাছে) এই যুদ্ধের কৌশলগত দাতা।’রয়টার্স বলছে, ইউক্রেনীয় পার্লামেন্টের ৩২৫ জন ডেপুটি অর্ধ শতাব্দীর জন্য রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের এই পদক্ষেপকে সমর্থন করে ভোট দিয়েছে। ইউক্রেনের অর্থনীতি মন্ত্রী ইউলিয়া সিভিরিডেনকো বলেছেন, তাদের আরোপিত এসব নিষেধাজ্ঞা রাশিয়ায় নিবন্ধিত শত শত ব্যাংক এবং কয়েক হাজার আর্থিক প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করবে।’তিনি আরও বলেছেন, রাশিয়ান ফেডারেশনের আর্থিক প্রতিষ্ঠানগুলোর মালিকানাধীন সংস্থার সাথে লেনদেন, ব্যবসায়িক সম্পর্ক স্থাপন এবং রাশিয়ান আর্থিক প্রতিষ্ঠানগুলোতে লেনদেন ও বিনিয়োগের ওপর নিষেধাজ্ঞাও এতে অন্তর্ভুক্ত রয়েছে।

ইউক্রেন অবশ্য ইতোমধ্যে শত শত রাশিয়ান কর্মকর্তা এবং ব্যবসায়ীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ ছাড়া রাশিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জমির মালিকানায় হস্তক্ষেপ, রাশিয়ান পণ্য এবং কিছু পরিষেবার জনসাধারণের জন্য ক্রয় নিষিদ্ধ করার পাশাপাশি রাশিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাছে প্রযুক্তি হস্তান্তরও স্থগিত করেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories