রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

খুলনাকে ১৬৫ রানের লক্ষ্য দিল কুমিল্লা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ৬৫ বার

লিটন দাস-মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে কুমিল্লা সংগ্রহ করেছে ২ উইকেট হারিয়ে ১৬৫ রান। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রানে অপরাজিত থাকেন রিজওয়ান। এ ছাড়া লিটন করেন ৫০ রান। খুলনার হয়ে ১টি করে উইকেট পেয়ছেন ওয়াহাব রিয়াজ এবং নাহিদুল ইসলাম। আজ শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে বেশ ধীরগতিতে রান তুলতে থাকেন কুমিল্লার দুই ওপেনার। ক্রিজে থিতু হওয়ার সাথে সাথে রানের চাকা বাড়াতে থাকেন লিটন-রিজওয়ান। অর্ধশতক তুলে আর ক্রিজে টিকতে পারেননি লিটন। নাহিদুলের বলে ৫০ রানে বিদায় নেন এই ওপেনার।

তিন নম্বরে নেমে জনসন চার্লস বেশ দ্রুত গতিতে রান তুলতে থাকেন। খুলনার বোলারদের একের পর এক সীমানাছাড়া করেন। তবে ক্যারিবীয়ান এই ব্যাটারের ব্যাট থামে ৩৯ রানে। ওয়াহাব রিয়াজের বলে মাহমুদুল জয়ের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান এই ব্যাটার।শেষ দিকে খুশদিল শাহকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে থাকেন রিজওয়ান। ইনিংসের শেষ দিকে রিজওয়ান তুলে নেন অর্ধ-শতক। ১৩ রানে অপরাজিত থাকেন খুশদিল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories