বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম নির্ধারণের চেয়ে বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী গাজীপুরে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ: ভোগান্তিতে যাত্রীরা গুজব ছড়ানোর আগেই ঠেকাতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬ সর্বজনীন পেনশনে শরিয়াহ ভিত্তিক স্কিম, সংসদে যাচ্ছে বিল

শনিবারের মধ্যে মডার্নার ২৫ লাখ ডোজ টিকা আসছে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ১০২ বার

করোনাভাইরাস প্রতিরোধে যুক্তরাষ্ট্রের পাঠানো মডার্নার ২৫ লাখ ডোজ আগামী শুক্র ও শনিবার (২ ও ৩ জুলাই) দেশে আসবে। এর মধ্যে প্রথম চালান হিসেবে প্রায় ১২ লাখ ডোজ আসবে শুক্রবার এবং অবশিষ্ট ১৩ লাখ শনিবার।আজ বৃহস্পতিবার (১ জুলাই) দুপুরে তথ্যটি নিশ্চিত করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ তথ্য জানান।

তিনি জানান, আগামীকাল শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার প্রথম চালান পৌঁছবে। দ্বিতীয় চালান আসবে শনিবার সকালে।মডার্নার এ টিকা গ্রহণ করতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বিমানবন্দরে উপস্থিত থাকবেন।এর আগে গত ২৫ জুন স্বাস্থ্যমন্ত্রী জানান, কোভ্যাক্স সুবিধার (বিশ্বজুড়ে টিকা সরবরাহের আন্তর্জাতিক প্লাটফর্ম) আওতায় যুক্তরাষ্ট্রের মডার্নার ২৫ লাখ ডোজ টিকা পাওয়া যাবে। টিকা পেতে গত জুনে কোভ্যাক্সকে চিঠি দেয় বাংলাদেশ। সেই হিসেবে ওই উদ্যোগ থেকে পর্যায়ক্রমে প্রায় সাত কোটি টিকা দেয়ার কথা বাংলাদেশকে।স্বাস্থ্যমন্ত্রীর এ বক্তব্যের একদিন পরই ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার টুইট করে জানান, কোভ্যাক্স উদ্যোগের আওতায় বাংলাদেশকে মডার্নার ২৫ লাখ ডোজ ভ্যাকসিন দেবে যুক্তরাষ্ট্র।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories