যান্ত্রিক ত্রুটি, কখনও লোকসান আর কাঁচামাল না পাওয়ার অযুহাত। এভাবে একের পর এক বন্ধ হচ্ছে চিনিকল। সরকারি কারখানার ১৫টির মধ্যে ৭টিই এখন আর উৎপাদনে নেই। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, এসবের পেছনে কাজ করছে অতি মুনাফালোভী সিন্ডিকেট।কেক-বিস্কুট-মিষ্টি আর পিঠা-পুলি তৈরিতে প্রতিনিয়তই ব্যবহৃত হয় চিনি। বছরে যার চাহিদা ২০ লাখ টন। বিপুল এই চাহিদার বিপরীতে দেশিয় যোগান ৫ শতাংশেরও কম। অথচ দেশে স্থাপিত ১৫টি কল কারখানায় উৎপাদন করা সম্ভব সিংহভাগই। কিন্তু তাতে মনোযোগ নেই বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের। উল্টো নানা অযুহাতে একের পর এক বন্ধ করা হচ্ছে চিনিকল।
সংস্থাটির তথ্য বলছে, ধারাবাহিক লোকসানের কারণে ৩ বছর আগে কার্যক্রম স্থগিত করা হয় কুষ্টিয়া, পাবনা, পঞ্চগড়, রংপুর সেতাবগঞ্জ ও দিনাজপুরের চিনিকলগুলোর। সম্প্রতি এই তালিকায় যুক্ত হয়েছে জয়পুরহাটের আরও একটি মিল।কেনো এমন হ-য-ব-র-ল পরিস্থিতি? সদুত্তর মিললো না কর্পোরেশনের সচিবের কাছ থেকে। তবে যে অজুহাত তিনি দেখালেন আখ চাষিরা বলছেন তার উল্টো কথা।এতকিছুর মূলে রয়েছে সিন্ডিকেটের অতি মুনাফার লোভ। কারণ দেশীয় উৎপাদন বাড়লে ভাটা পড়বে তাদের যোগসাজসের ব্যবসায়। এমনটাই মনে করেন কৃষি অর্থনীতিবিদ জাহাঙ্গীর আলম খান।তিনি জানান, আমাদের চিনির বাজার এখন কিছু কর্পোরেট হাউজের হাতে জিম্মি। তারা যেভাবে চাচ্ছে সেভাবেই চিনির দাম বাড়াচ্ছে। তার প্রধান কারণ সরকার দেশে উৎপাদিত চিনির বাজার হস্তক্ষেপ করতে পারছে না। তাই সংকট কাটাতে সবকিছু ঢেলে সাজানোর পরামর্শ এই অর্থনীতিবিদের।দেশে বছরে চিনি আমদানি হয় অন্তত ৭ হাজার কোটি টাকার। যা নিয়ন্ত্রণ করে গুটিকয়েক শিল্প প্রতিষ্ঠান।
Leave a Reply