রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

৩ বছর পর রোহিতের সেঞ্চুরি

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ৫৩ বার

তিন বছর পর শতরান করলেন রোহিত শর্মা।  ইনদওরে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে শতরান করলেন তিনি। নিয়মরক্ষার ম্যাচে ভারতীয় অধিনায়কের শতরান। বিশ্বকাপের আগে যা স্বস্তি দেবে ভারতীয় দলকে। এক দিনের ক্রিকেটে ৩০তম শতরান করলেন রোহিত।ইনদওরে ৮৫ বলে ১০১ রান করেন রোহিত। শতরান করার পরের মুহূর্তেই আউট হয়ে যান ভারত অধিনায়ক। তাঁর ইনিংস সাজানো ছিল ৯টি চার এবং ৬টি ছক্কা দিয়ে। শুরু থেকেই মারমুখী ছিলেন রোহিত। তিনি এবং শুভমন মিলে ভারতকে বড় রান তোলার জমিটা তৈরি করে দেন। ওপেনিং জুটিতে ২১২ রান তোলেন রোহিত এবং শুভমন। মাইকেল ব্রেসওয়েলের বলে বোল্ড হন রোহিত। বল নিচু হয়ে যাওয়ায় লাইন ফস্কান তিনি। তাতেই বোল্ড হন রোহিত। আউট হওয়ার আগে ভারতকে ভাল জায়গায় পৌঁছে দিয়েছেন অধিনায়ক।

রোহিত শেষ শতরান করেছিলেন ২০২০ সালের জানুয়ারিতে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বেঙ্গালুরুতে ১১৯ রান করেছিলেন তিনি। তিন বছর পর এক দিনের ক্রিকেটে আবার শতরান এল রোহিতের ব্যাটে। মাঝে একাধিক অর্ধশতরান এলেও শতরান আসছিল না। বিরাট কোহলিও দীর্ঘ দিন শতরান পাচ্ছিলেন না। গত বছর শতরান করেছিলেন তিনি।

আইপিএলে পাঁচ বারের ট্রফি জয়ী অধিনায়ক রোহিত। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নেতৃত্ব ছেড়ে দেন বিরাট। টি-টোয়েন্টি এবং সাদা বলের ক্রিকেটে তখন থেকে অধিনায়ক রোহিত। ২০২২ সালের শুরুতে বিরাট টেস্ট নেতৃত্বও ছেড়ে দেন। তখন থেকে ভারতের সব ধরনের ক্রিকেটেই অধিনায়ক রোহিত। মনে করা হয়েছিল রোহিতকে অধিনায়ক করে ট্রফি ভাগ্য পাল্টাবে ভারতের। কিন্তু এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারেনি ভারত। এই বছর এক দিনের বিশ্বকাপ রয়েছে। তার আগে রোহিত রানে ফেরায় স্বস্তি ভারতীয় দলে।এক দিনের ক্রিকেটে তিনটি দ্বিশতরানের মালিক রোহিত। কিন্তু গত তিন বছরে তাঁর ব্যাট থেকে কোনও শতরান আসেনি। যা নিয়ে চিন্তায় ছিলেন সমর্থকরা। রোহিত যদিও অর্ধশতরান করেও খুশি ছিলেন। তিনি মনে করেন রান যখন পাচ্ছেন, তখন শতরান না পেলেও চলবে। সেটা পাওয়া তিনি সময়ের অপেক্ষা বলেই মনে করছিলেন। সেই শতরানটাই এসে গেল মঙ্গলবার। শুধু রোহিত নন, ইনদওরে শতরান করেন শুভমনও। তিনি ১১২ রান করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories