রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

পাকিস্তানের কিংবদন্তি স্পিনারের মেয়ের জামাই হলেন শাদাব খান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ১১০ বার

পাকিস্তানের ক্রিকেটে যেন চলছে বিয়ের পর্ব। হারিস ও শান মাসুদের পর এবার বিয়ের পিঁড়িতে বসলেন শাদাব খান। পাকিস্তানের এই অলরাউন্ডার বিয়ে করেছেন সাবেক কিংবদন্তি স্পিনার সাকলাইন মুশতাকের মেয়েকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের খবর নিজেই নিশ্চিত করেছেন শাদাব খান।শাদাব লিখেন, ‘আমি আমার মেন্টরের (সাকলায়েন মুশতাক) পরিবারের সদস্য হতে যাচ্ছি। যখন থেকে ক্রিকেট খেলা শুরু, পারিবারিক জীবনকে আলাদা রাখতে চেয়েছি। আমার পরিবারও সবার থেকে আলাদা থাকতে চেয়েছে। একই কথা বলেছে আমার স্ত্রী। সে একান্তে জীবন থাকতে চায়।’

শাদাব খানের বিয়ের সংবাদ দেখে অভিনন্দন জানিয়েছেন সতীর্থরা। পাকিস্তানের এই অলরাউন্ডারের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে ইফতিখার আহমেদ লিখেন, ‘এই ব্যক্তিটি আজ থেকে শুধু ভাই নয়, দুলা মিয়া ভাইও হয়ে গেছে। ভাইজানদের ক্লাবে স্বাগত শাদাব। শুভকামনা রইল।’ইমাম উল হক তার টুইটে লিখেন, ‘অনেক অভিনন্দন শ্যাডি। তবে ভাবির জন্য চিন্তা হচ্ছে। সবকিছু সহ্য করার ক্ষমতা ওকে দিক ঈশ্বর, এই প্রার্থনাই করি।’

ইমাম উল হক ছাড়াও টুইটে অভিনন্দন বার্তা জানিয়েছেন হ্যারিস রাউফ, খুশদিল শাহ, আসিফ আলিসহ আরও অনেকে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories