শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন, আলো ফিরেছে পাকিস্তানে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ৪৪ বার

জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়া পাকিস্তানে বিদ্যুৎ সংযোগ পুরোপুরি পুনঃস্থাপন করা হয়েছে।একে একে নানা এলাকায় বিদ্যুৎ সংযোগ ঠিক হওয়ার পর বিভ্রাটের প্রায় ২৪ ঘণ্টার মাথায় মঙ্গলবার সকালে সারা দেশে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হয় বলে দাবি করেছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের টুইটবার্তায় একটি ছক দিয়ে বলা হয়, ২৪ ঘণ্টার মধ্যে দেশব্যাপী ১১১২টি গ্রিড স্টেশনের সংযোগ পুনরুদ্ধার করা হয়েছে। সকাল সাড়ে ৬টার দিকে বিদ্যুৎ সংযোগ চালু হয়েছে।আগেরদিন সোমবার সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ করে বিদ্যুৎহীন হয়ে পড়ে পাকিস্তান। রাজধানী ইসলামাবাদসহ বড় বড় শহর ও অনেক এলাকার সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় অন্ধকারে রাত কাটে মানুষের।

রয়টার্স বলছে, ১০টার মধ্যে বিষয়টি ঠিক হওয়ার কথা ছিল, তবে তা সম্ভব হয়নি। তবে রাতেই ইসলামাবাদ ও বেলুচিস্তান প্রদেশে বিদ্যুৎ সংযোগ চালু করা সম্ভব হয়।সার্বিক বিষয়ে তদন্ত শুরুর নির্দেশ দিয়েছেন জ্বালানিমন্ত্রী খুররম দস্তগীর। এক টুইট বার্তায় তিনি বলেছেন, আমরা কিছু প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছি।অক্টোবরেও বিদ্যুৎ নিয়ে এমন সংকটে পড়েছিল ২২ কোটি মানুষের দেশ পাকিস্তান। তখন ১২ ঘণ্টার চেষ্টায় বিদ্যুৎ সংযোগ চালু হয় দেশজুড়ে।খুররম দস্তগীর একটি টিভি চ্যানেলকে বলেন, শীতকালে দেশজুড়ে চাহিদা কম থাকায় রাতে বিদ্যুৎ উৎপাদন ইউনিটগুলো সাময়িকভাবে বন্ধ রাখে জাতীয় গ্রিড। সকালে ইউনিটগুলো এক এক করে চালু করা হচ্ছিল।তিনি বলেন, তখন সিন্ধু প্রদেশের দুটি শহরের মধ্যে ফ্রিকোয়েন্সির তারতম্যের ঘটনা ঘটে। এ সময় ভোল্টেজ ওঠানামা করতে করতে একের পর এক বিদ্যুৎ উৎপাদন ইউনিট বন্ধ হতে শুরু করে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories