শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পার্লামেন্টের সঙ্গে বিরোধের জেরে কুয়েতের মন্ত্রিসভা সদস্যদের পদত্যাগ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ৬৩ বার

কুয়েতের মন্ত্রিসভা সোমবার পদত্যাগ করেছে। বিরোধী নেতৃত্বাধীন পার্লামেন্টের সঙ্গে বিরোধের জেরে তারা পদত্যাগ করলেন। কুয়েতের সরকারি বার্তা সংস্থা কুনা পরিবেশিত খবরে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ আহমেদ নাওয়াফ আল-আহমেদ আল-সাবাহ যুবরাজ শেখ মেশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর কাছে মন্ত্রি সভার পদত্যাগপত্র জমা দিয়েছেন।

বিস্তারিত কোনো ব্যাখা না দিয়ে মন্ত্রিসভার বিবৃতির উদ্ধৃতি দিয়ে কুনা জানায়, কার্যনির্বাহী এবং আইন প্রণয়ন কর্তৃপক্ষের মধ্যে বিরোধের জেরে অচলাবস্থা সৃষ্টি হওয়ায় তারা পদত্যাগ করেন।মঙ্গলবার পার্লামেন্ট অধিবেশন ডাকার কথা ছিল।অক্টোবরে শপথ গ্রহণকারি বিদায়ী মন্ত্রিসভা ছিল কুয়েতে বিগত তিন বছরের মধ্যে ষষ্ঠ মন্ত্রিসভা। গত সেপ্টেম্বরে দেশটিতে বিরোধী নেতৃত্বাধীন একটি পার্লামেন্ট গঠন করা হয়। এক দশকের মধ্যে কুয়েতে এটি ছিল ষষ্ঠ নির্বাচন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories