সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ । নারী-শিশুসহ দগ্ধ-৩ খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী বইমেলা ২০২৭ পরিচালনা কমিটি পুনর্গঠনের দাবি প্রকাশকদের নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ জুতা কারখানার শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা গঙ্গা পানিবণ্টন চুক্তি নিয়ে বৈঠকের জন্য ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া বৃষ্টির শঙ্কায় নীলফামারীর ডিমলায় ধান ঘরে তোলার হিড়িক পঞ্চগড় সীমান্তে ৪২ হাজার টাকার বীজ জব্দ কিশোরগঞ্জের বাজিতপুরে ২৪ প্রতিবন্ধী পরিবারের মাঝে ছাগল বিতরণ

মর্টারশেল পেয়ে ফেলে রাখা হয়েছিলো ডোবায়

আখাউড়া প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ১৬৯ বার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শনিবার (২১ জানুয়ারি) দুপুরে ডোবা থেকে একটি মর্টারশেল উদ্ধার হয়েছে। দু’দিন আগে মাটি কাটার সময় সেলটি ফেলে রাখা হয়েছিল। এ রিপোর্ট লেখার সময় পুলিশ ঘটনাস্থলে ছিলো।
উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান জানান, উপজেলার চাঁনপুর গ্রামের আবু মিয়া দু’দিন আগে তার বাড়ির সামনে ছোট্ট একটি টিলা থেকে মাটি নিচ্ছিলেন।
এসময় সেলটি পাওয়া যায়। তবে এটি কি ধরণের জিনিস সেটা নিয়ে নিজে এটাসেটা ভেবে একটি ছোট্ট ডোবায় ফেলে রাখেন।
শাহজাহান আরো জানান, শনিবার বিষয়টি জানাজানি হলে তিনি সেখানে যান। এরপর এটিকে ডোবা থেকে তোলার ব্যবস্থা করা হয়।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুল ইসলাম জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। উদ্ধারের পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories