সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ । নারী-শিশুসহ দগ্ধ-৩ খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী বইমেলা ২০২৭ পরিচালনা কমিটি পুনর্গঠনের দাবি প্রকাশকদের নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ জুতা কারখানার শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা গঙ্গা পানিবণ্টন চুক্তি নিয়ে বৈঠকের জন্য ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া বৃষ্টির শঙ্কায় নীলফামারীর ডিমলায় ধান ঘরে তোলার হিড়িক পঞ্চগড় সীমান্তে ৪২ হাজার টাকার বীজ জব্দ কিশোরগঞ্জের বাজিতপুরে ২৪ প্রতিবন্ধী পরিবারের মাঝে ছাগল বিতরণ

টাইব্রেকারে হেরে ছিটকে গেল নাপোলি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ৫৪ বার

কোপা ইতালিয়ার রাউন্ড অফ সিক্সটিনে ক্রিমোনিজের বিপক্ষে টাইব্রেকারে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল নাপোলি। তবে ম্যাচে ছিল টান টান উত্তেজনা। বিরতির আগে এগিয়েও যায় নাপোলি কিন্তু নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে গোল খেয়ে বসে দলটি।বুধবার রাতে দিয়াগো আরমান্দো মারাদোনা স্টেডিয়ামে টাইব্রেকারে ৫-৪ গোলের ব্যবধানে হেরে যায় নাপোলি।

ম্যাচের শুরুতে পিছিয়ে পড়ে নাপোলি। গোল শোধে মরিয়া চেষ্টা চালিয়ে ৩৩ মিনিটে সফলতা পায় স্বাগতিকরা। দলকে সমতায় ফেরান জুয়ান জেসুস। তিন মিনিট পর আর্জেন্টাইন স্ট্রাইকার জিওভানি সিমিওনের গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় নাপোলি। দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে ক্রিমোনিজকে ম্যাচে ফেরান ফেলিক্স আফেনা। নির্ধারিত ও অতিরিক্ত সময় আর কোনো গোল না হলে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে নাপোলি একবার ব্যর্থ হলেও প্রতিবাই বল লক্ষ্যে রেখে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ক্রিমোনিজ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories