সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ । নারী-শিশুসহ দগ্ধ-৩ খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী বইমেলা ২০২৭ পরিচালনা কমিটি পুনর্গঠনের দাবি প্রকাশকদের নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ জুতা কারখানার শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা গঙ্গা পানিবণ্টন চুক্তি নিয়ে বৈঠকের জন্য ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া বৃষ্টির শঙ্কায় নীলফামারীর ডিমলায় ধান ঘরে তোলার হিড়িক পঞ্চগড় সীমান্তে ৪২ হাজার টাকার বীজ জব্দ কিশোরগঞ্জের বাজিতপুরে ২৪ প্রতিবন্ধী পরিবারের মাঝে ছাগল বিতরণ

হ্যাটট্রিক জয় তুলে নিয়ে সুপার সিক্সে যেতে চায় বাংলাদেশের মেয়েরা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ৬৪ বার

প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ। যেখানে গ্রুপ-এ’তে নিজেদের প্রথম দুই ম্যাচ দুর্দান্ত জয় তুলে নিয়ে ইতোমধ্যে সুপার সিক্স নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা।প্রথম দুই ম্যাচের মতো জয়ের ধারা অব্যাহত রেখে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মুখোমুখি হবে টাইগ্রেসরা। এ ম্যাচ জিতে  গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সের লড়াইয়ে নামতে চায় দিশা বিশ্বাসের নেতৃত্বাধীন দলটি।

আজ বুধবার (১৮ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার বেনোনিতে বাংলাদেশ সময় দুপুর ২টায় মাঠে নামবে দিশা-প্রত্যাশা-স্বর্ণারা।অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত জয় দিয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করে বাংলাদেশ। বোলারদের নৈপুণ্যে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারায় তারা। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৩০ রান করে অস্ট্রেলিয়া। অধিনায়ক দিশা বিশ্বাস ২৫ রানে ও মারুফা আকতার ২৯ রানে ২টি করে উইকেট নেন।১৩১ রানের টার্গেট স্পর্শ করতে বেগ পেতে হয়নি বাংলাদেশকে। দিলারা আকতার ৪০, সুমাইয়া আকতার ৩১, আফিয়া প্রত্যাশা ২৪ ও স্বর্ণা আকতার ২৩ রান করেন।অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় ম্যাচে শ্রীলংকাকেও উড়িয়ে দেয় বাংলাদেশ। ব্যাটারদের দৃঢ়তায় ১০ রানে ম্যাচ জিতে সুপার সিক্সের টিকিট নিশ্চিত করে তারা। প্রত্যাশা ৪৩ বলে ৫৩ ও স্বর্ণা ২৮ বলে অপরাজিত ৫০ রান করেন। ২০ ওভারে ২ উইকেটে ১৬৫ রানের বড় সংগ্রহ পায় তারা।জবাবে বাংলাদেশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ৪ উইকেটে ১৫৫ রানের বেশি করতে পারেনি শ্রীলংকা। বাংলাদেশের মারুফা আকতার ১৯ রানে ২ উইকেট নেন।

চার গ্রুপ থেকে শীর্ষ তিন দল ‘সুপার সিক্স পর্বে’ খেলবে। আগামী ২১ জানুয়ারি থেকে সুপার সিক্স পর্ব শুরু হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories