সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

লিটন ঝড়ে প্রথম হার দেখল মাশরাফির সিলেট সিক্সার্স

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ৪৪ বার

১৩৪ রান তাড়া করতে এসে ব্যাটিং পাওয়ার প্লে-তে উইকেটহীন ৪৯ স্কোর। এমন শুরুর পর সহজ জয়ের আবহই পাওয়ার কথা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। তবে মাশরাফির এক ওভারে ২ উইকেটে শেষ দিকে এসে লড়াই জমে উঠেছে।লিটনের ব্যাটিং ঝড়ে (৪২ বলে ৭ চার, ৪ ছক্কায় ৭০) ৬ বল হাতে রেখে ৫ উইকেটে জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। যে দলটি টানা ৫ ম্যাচ জিতে হয়ে উঠেছিল অপ্রতিরোধ্য, মাশরাফির সেই সিলেট সিক্সার্স দেখল প্রথম হার। অন্যদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স হ্যাটট্রিক হার-এর পর টানা ২ জয়ে টিকে থাকলো শিরোপা রেসে।

এই ম্যাচে ইনিংসের শুরুতেই সিলেটের উপর বইয়ে গেছে ঝড়। কুমিল্লার তিন পেসার আবু হায়দার রনি (৩-০-১৪-১), হাসান আলী (২-০-১৬-২) এবং মুগ্ধ’র (২-০-১০-২) প্রথম স্পেলে ছিন্নভিন্ন সিলেটের স্কোর এক পর্যায়ে ছিল ৫৩/৭। সেখান থেকে অবিচ্ছিন্ন ৮ম উইকেট জুটির ৬৩ বলে ৮০ রানে শেষ পর্যন্ত চ্যালেঞ্জিং স্কোর (১৩৩/৭) করেছে সিলেট সিক্সার্স।ইনফর্ম তৌহিদ হৃদয়ের ইনজুরি এই ম্যাচে ভুগিয়েছে সিলেট সিক্সার্সকে। ব্যাটিং পাওয়ার প্লে-তে মোহাম্মদ হারিস (৭), আকবর আলী (১) জাকির (৯) ফিরে যাওয়ার পরও ইনিংস মেরামত করতে পারেনি মিডল অর্ডার ব্যাটারদের কেউ। মুগ্ধর প্রথম বলে মুশফিক ডিপ মিড উইকেটে ক্যাচ (১৫ বলে ১৬) দিয়ে দলের বিপদ ডেকে এনেছেন।ওই ওভারের তৃতীয় বলে অফ স্ট্যাম্পের বাইরের বলে প্লেড অন হয়েছেন শান্ত (১৯ বলে ১৩), ৫ম বলে কভার থেকে জাকিরের সরাসরি থ্রো-তে শরিফুল্লাহ (১) হয়েছেন রান আউট। এই ওভারে ৩ ব্যাটারের ফিরে যাওয়া বড় দুর্ভাবনায় ফেলেছিল সিলেটকে। বাঁ হাতি স্পিনার তানভিরকে ডিফেন্স করতে যেয়ে মাশরাফি বোল্ড হলে (৫ বলে ০) আসরের সর্বনিম্ন স্কোরের শঙ্কা দেখেছে সিলেট সিক্সার্স।তবে থিসারা পেরেরা-ইমাদ ওয়াসিমের ৬৩ বলে ৮০ রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপে স্কোরটা শেষ পর্যন্ত ১৩৩/৭ হতে পেরেছে। থিসারা পেরেরা ৩২ বলে ২ চার, ২ ছক্কায় ছিলেন ৪৪ রানে নট আউট। ইমাদ ওয়াসিম ৩২ বলে ৩ চার, ১  ছক্কায় ৩৯ রানে ছিলেন অপরাজিত।

১৩৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলে মাশরাফিকে বাউন্ডারি মেরে ছন্দে ফেরার জানান দিয়েছিলেন লিটন। তৃতীয় ওভারে ইমাদ ওয়াসিমকে পর পর ২ বলে ছক্কা এবং চার মেরে ব্যাটে সুর তুলেছেন লিটন। পরের ওভারে মাশরাফিক পর পর ২টি চার মেরেছেন লিটন। শরিফুল্লাহকে মিড উইকেটের উপর দিয়ে ছক্কায় ৩৭ বলে টি-২০ ক্যারিয়ারে ২০তম এবং বিপিএলে ৭ম হাফ সেঞ্চুরি পূর্ণ করে ব্যাটটাকে আরো চওড়া করেছেন। মেরেছেন শরিফুল্লাকে ওই ওভারে ৩ ছক্কা, ১ চার!চলমান বিপিএলে ১০,৮,৩২,৪০’র পর প্রথম ফিফটির মুখ দেখেছেন লিটন। মাশরাফির সেকেন্ড স্পেলে মিড অফে ক্যাচ দিয়ে থেমেছেন ৭০ রানে (৪২ বলে ৭ চার, ৪ ছক্কা)। প্রথম স্পেলে (২-০১৫-০) মার খেয়ে দ্বিতীয় স্পেলে দারুণ বোলিং করেছেন মাশরাফি (২-০-৪-২)।

সিলেট সিক্সার্স : ১৩৩/৭ (২০.০ ওভারে)
কুমিল্লা ভিক্টোরিয়ান্স : ১৩৪/৫ (১৯.০ ওভারে)
ফল : কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৫ উইকেটে জয়ী।
প্লেয়ার অব দ্য ম্যাচ : লিটন দাস (কুমিল্লা ভিক্টোরিয়ান্স)।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories